গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আবেদনকারী ১ লাখ ৬৬ হাজার

· Prothom Alo

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিকে আসনবিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করা হয়েছে। জিএসটির ওয়েবসাইটে নিজ নিজ আসন দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

Visit betsport24.es for more information.

ভর্তি পরীক্ষার ওয়েবসাইট gstadmission.ac.bd–তে গিয়ে আবেদনকারীকে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে গিয়ে সিট প্ল্যান অপশনে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীরা তাঁদের নিজ নিজ আসনবিন্যাস, পরীক্ষাকেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর জানতে পারবেন।

এবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৬৬ হাজার ১৬২ শিক্ষার্থী আবেদন করেছেন। দেশের ২১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস করতে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। নেগেটিভ মার্কিং—প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

এদিকে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা হবে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

পরীক্ষামূলকভাবে ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীর ক্লাস

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিপ্রবি, নোয়াখালী বিপ্রবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিপ্রবি, পাবনা বিপ্রবি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিপ্রবি, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিপ্রবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ফ্রন্টিয়ার টেকনোলজি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিপ্রবি, চাঁদপুর বিপ্রবি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিপ্রবি, পিরোজপুর বিপ্রবি ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।

ভারতের বস্তিকে ‘উন্মুক্ত আকাশের শ্রেণিকক্ষ’ রূপান্তরে ১০ লাখ ডলার পেলেন যে শিক্ষকবিশ্বের শীর্ষ ১০ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনগুলো

Read full story at source