একঝলক ( ২৬ মার্চ ২০২৬)
· Prothom Alo
মেলা থেকে ছোট ঢোল কিনছেন এক ক্রেতা। মাধবপাশা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ২৬ মার্চমহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সড়কের পাশে মুক্তিযুদ্ধ নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাসদ। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল নগর, ২৬ মার্চমহান স্বাধীনতা দিবসে ‘চলো সবাই প্যাডেল ঘুরাই স্বাধীনতার টানে, লাল-সবুজের স্বপ্ন জাগে প্রতিটি প্রাণে’ স্লোগানে সাইকেল র্যালির আয়োজন করে ভিশনারি ইয়ুথ সোসাইটি। কাচারিবাজার, রংপুর, ২৬ মার্চমহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি ফুটিয়ে তোলে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম, ব্রাহ্মণবাড়িয়া, ২৬ মার্চজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানা পরিবেশনা। শহীদ আবু সাঈদ স্টেডিয়াম, রংপুর, ২৬ মার্চজ্বালানি তেল সংগ্রহে রাঙামাটি শহরের বনরূপা ফিলিং স্টেশন ও পেট্রলপাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি। বনরূপা, রাঙামাটি, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যাত্রীবাহী লঞ্চে উড়ছে জাতীয় পতাকা। পাটুরিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ২৬ মার্চমহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। চিংহ্লা মং মারি স্টেডিয়াম, রাঙামাটি, ২৬ মার্চমহান স্বাধীনতা দিবসে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর শারীরিক কসরত। শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া, ২৬ মার্চ জ্বালানি তেল সংগ্রহ করতে ফিলিং স্টেশনে ভিড় করেছেন যানবাহনের চালকেরা। এনামুল হক ফিলিং স্টেশন, ঠাকুরগাঁও, ২৬ মার্চমহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুচকাওয়াজ। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, ২৬ মার্চমহান স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ দেখতে এসে আফিয়া ও লিয়ানার মাথায় জাতীয় পতাকার ব্যান্ড পরিয়ে দিচ্ছেন বাবা। আগারগাঁও, ঢাকা, ২৬ মার্চফাল্গুনের শেষেও প্রকৃতির ভিন্ন রূপ। কুয়াশাচ্ছন্ন সকাল। বাতি জ্বালিয়ে চলছে যানবাহন। খুলনা সিটি বাইপাস সড়ক, ২৬ মার্চজ্বালানি তেলের সংকটের সুরাহা হচ্ছে না। তেল নিতে ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ঢাকা, ২৬ মার্চ
Visit tr-sport.bond for more information.