তিন দল তিন দেশে, ফুটবলারদের অন্য রকম ঈদ
· Prothom Alo

জাতীয় দলের ব্যস্ততায় অনেক সময়ই ফুটবলাররা পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন না। তবে ঈদের সময় একসঙ্গে তিনটি দলের ভিনদেশে থাকাটা সচরাচর দেখা যায় না! দেশের ফুটবলে এবার সেই বিরল ঘটনাই ঘটেছে। ঈদে পরিবার-পরিজনের পাশে না থেকে দেশের জার্সিতে লড়তে আজ ঈদের দিন সকালে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, দুপুরে থাইল্যান্ডে পা রাখে অনূর্ধ্ব-২০ নারী দল এবং মালদ্বীপে ছেলেদের অনূর্ধ্ব-২০ দল।
Visit freshyourfeel.org for more information.
সব মিলিয়ে তিন দলের ৬৮ জন ফুটবলারের ঈদটা এবার অন্য রকমই কাটবে; যদিও বিমানে ওঠার আগে অনেকেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় কানাডাপ্রবাসী শমিত সোম বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই হাসি-আনন্দেই দিনটা কাটাবেন।’ ফিনল্যান্ডপ্রবাসী ডিফেন্ডার তারিক কাজী তো এই দলকেই পরিবার মনে করেন। সে জন্য ঈদের সময়টায় মা–বাবার কাছ থেকে দূরে থাকলেও খারাপ লাগে না তাঁর, ‘দেশের জন্য এই ত্যাগ শিকার করতে খারাপ লাগে না। আসলে এই দলটাও একটা পরিবার।’
জাতীয় ফুটবল দল ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষেবাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকারও সব ভুলে থাইল্যান্ডে দারুণ একটা সফরের আশাই ব্যক্ত করেছেন, ‘থাইল্যান্ডে যাচ্ছি। এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ মিশনটা ভালো করতে চাই। সবাইকে ঈদের শুভেচ্ছা।’
সূচি অনুযায়ী কাছাকাছি সময়ে এই তিন দলের আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যস্ততা। জাতীয় ফুটবল দল ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশ সেই ম্যাচের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার জন্য নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচটি হবে ২৬ মার্চ ভিয়েতনামের হ্যানয়ে।
পরশু রাতে ঢাকা ছাড়ার আগে দলের সামগ্রিক প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট, ‘ঢাকায় আমাদের অনুশীলন সেশনগুলো প্রাণবন্ত ছিল। সবাই খুব পরিশ্রম করেছে। আমরা আমাদের পরিকল্পনার বড় অংশ নিয়ে কাজ করেছি। এখন ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে সেটা বাস্তবায়ন করতে হবে।’
নারী এশিয়ান কাপের মুকুট জাপানের: হলুদ গর্জন থামিয়ে নীল-উৎসবমেয়েরা প্রথমবার অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ খেলতে থাইল্যান্ড গেলএশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ শেষ হয়ে যাওয়ায় সিঙ্গাপুর ম্যাচ বাংলাদেশর জন্য অনেকটাই আনুষ্ঠানিকতার। তবু জয় নিয়েই দেশে ফেরার আশা বাংলাদেশ কোচের।
তবে বয়সভিত্তিক দুই দলই বড় স্বপ্ন নিয়ে ঢাকা ছেড়েছে। মেয়েরা প্রথমবার এশিয়ান কাপে খেলবে। আগামী ১ এপ্রিল শুরু হবে এই প্রতিযোগিতা; প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু আগামীকাল। পরদিন ২৪ মার্চ বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে।
লেকের ধারে রূপকথা: সুইস ফুটবল নাড়িয়ে দেওয়া থুনের গল্প