কারিগরি শিক্ষা বোর্ডের তিন মাস মেয়াদি শর্ট কোর্সের পরীক্ষা ৩ এপ্রিল শুরু
· Prothom Alo

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের জানুয়ারি–মার্চ, ২০২৬ সেশনের চূড়ান্ত লিখিত পরীক্ষা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ ২০২৬ শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Visit moryak.biz for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে সারা দেশে নির্ধারিত ১৭টি কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন এবং পরদিন ৪ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রগুলোয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ৪০০ নম্বরে বিভাজন ও প্রশ্নপত্রের কাঠামো যেভাবে২০২৫ সালের নতুন প্রবিধান অনুযায়ী এই পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় মোট ৫২টি প্রশ্ন থাকবে, যার মধ্যে ইংরেজি বিষয়ের ওপর থাকবে ১০টি প্রশ্ন। পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য তিন ঘণ্টা। সব অংশে পাসের ন্যূনতম নম্বর ৬০ শতাংশ।
পরীক্ষার্থীদের আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। বোর্ডের রেজিস্ট্রেশন কার্ডকেই প্রবেশপত্র হিসেবে গণ্য করা হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৫ থেকে ৩০ মার্চের মধ্যে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারাবাহিক (টিসি ও পিসি) নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিনা মূল্যে ৬ ধরনের প্রশিক্ষণ পাবেন আড়াই লাখ তরুণ, সঙ্গে মাসিক ভাতাওবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষা শেষে ওই দিনই (৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিট থেকে বেলা ৩টার মধ্যে সিলগালাকৃত উত্তরপত্র ডাকযোগে বোর্ডে পাঠাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার পোস্ট অফিসগুলো শুক্রবারও খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
*পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য, কেন্দ্রের তালিকা ও নির্দেশনা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bteb.gov.bd/) প্রকাশ করা হয়েছে।
ডিজিটাল শিক্ষক বদলির ব্যবস্থায় পরিবর্তনের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী