বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করবে মেটা, বাড়ল প্রতিষ্ঠানটির শেয়ারের দাম

· Prothom Alo

বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের আভাস দিয়ে আবারও আলোচনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণায় বিনিয়োগ বাড়াতে মেটা তাদের মোট কর্মীর ২০ শতাংশ বা তার বেশি ছাঁটাই করার পরিকল্পনা করছে।

মেটার বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়ার পরপরই গত সোমবার মেটার শেয়ারের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, ছাঁটাইয়ের মাধ্যমে বেঁচে যাওয়া বিশাল অর্থ মেটাকে ভবিষ্যতের প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তুলবে।

Visit salonsustainability.club for more information.

বিশ্লেষকদের মতে, মেটা বর্তমানে তাদের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প ‘অ্যাভোকাডো’ নিয়ে কাজ করছে। এটি মূলত মেটার পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী এআই মডেল। ওপেন এআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের জেমিনিকে টেক্কা দিতেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই মডেল তৈরি করছে মেটা। তবে এই প্রকল্প মেটার ওপর বিশাল আর্থিক চাপ তৈরি করেছে। অ্যাভোকাডোর পেছনে কয়েক বিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা সামাল দিতেই মূলত প্রতিষ্ঠানটি এই গণছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।

অ্যাভোকাডো মডেলটি মূলত মানুষের মতো চিন্তা করতে বা জটিল সমস্যার সমাধান করতে পারবে। তবে বর্তমানে এর উন্নয়নে কিছু কারিগরি জটিলতা দেখা দেওয়ায় এবং লক্ষ্যমাত্রা অর্জনে দেরি হওয়ায় মেটা এখন এই প্রকল্পের পেছনে সর্বশক্তি ব্যয় করছে। ধারণা করা হচ্ছে, এই ছাঁটাইয়ের ফলে মেটার ১৬ হাজারের বেশি কর্মী চাকরি হারাতে পারেন। তবে মেটা আশাবাদী যে অ্যাভোকাডো সফলভাবে বাজারে আনতে পারলে তারা প্রযুক্তি জগতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

সূত্র: রয়টার্স

Read full story at source