বঙ্গভবনের সামনের সড়কে মুরগিবোঝাই ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
· Prothom Alo

রাজধানীর বঙ্গভবনের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় একটি মুরগিবোঝাই ভ্যান উল্টে দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Visit chickenroadslot.lat for more information.
নিহত ব্যক্তিরা হলেন রিপন (৪৫) ও সুলতান (৪০)। দুজনই রাজধানীর শান্তিনগর এলাকায় মুরগির ব্যবসা করতেন। রিপনের বাড়ি শেরপুর জেলার নবীনগর এলাকায়। তাঁর বাবার নাম সাখাওয়াত হোসেন। সুলতানের বাড়ি শেরপুর সদর উপজেলার ব্যাপারীবাড়ী গ্রামে। তাঁর বাবার নাম জমশেদ আলী। দুজনই রাজধানীর শান্তিনগর এলাকায় থাকতেন।
দুর্ঘটনাকবলিত ভ্যানটির চালক ও নিহত রিপনের প্রতিবেশী শাহীন জানান, ভোরে তাঁরা কাপ্তানবাজার থেকে মুরগি কিনে ভ্যানে করে শান্তিনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় ভ্যানে তাঁরা তিনজন ছিলেন। বঙ্গভবনের সামনে সড়কে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গেলে রিপন আর সুলতান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তাঁদের উদ্ধার করে ভোর সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুজনের মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।