৮২৮ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা কবে, জানাল পিএসসি
· Prothom Alo

সারা দেশের সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের ২ হাজার ৭০০টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এর মধ্যে বিজ্ঞাপিত ৮২৮টি পদের নিয়োগ পরীক্ষা মে মাসের মধ্যে হতে পারে। দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিনিয়র স্টাফ নার্সরাই মূল চালিকাশক্তি। তবে গত বছরের অক্টোবরে আবেদনের সময়সীমা শেষ হলেও এখনো পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়ায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন হাজারো চাকরিপ্রার্থী।
Visit chinesewhispers.club for more information.
পরীক্ষা হতে পারে মে মাসের মধ্যে—
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩১ আগস্ট সিনিয়র স্টাফ নার্স পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এই ১০ম গ্রেডের পদের পরীক্ষা কবে হবে, তা নিয়ে কাজ করছে কমিশন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে বিসিএস পরীক্ষার পাশাপাশি একাধিক নন-ক্যাডার পদের প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ন ও মৌখিক পরীক্ষা নিয়ে বড় ধরনের কর্মযজ্ঞ চলছে। সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে আশা করা যাচ্ছে, মে মাসের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৬৮শূন্য পদ পূরণের তাগিদ
দেশে সরকারি পর্যায়ে নার্সদের বিপুল শূন্য পদ থাকলেও বিজ্ঞপ্তির এই ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোছাইন আকন্দ প্রথম আলোকে বলেন, সারা দেশে বর্তমানে ২ হাজার ৭০০টি সিনিয়র স্টাফ নার্সের পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে ৮২৮টি পদের জন্য পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাকি শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে অধিদপ্তরের পক্ষ থেকে অতিসত্বর পিএসসির সঙ্গে যোগাযোগ করা হবে।
পিএসসিতে নন–ক্যাডারে ১১১ পদে সরাসরি নিয়োগ, আবেদন করবেন যেভাবেদীর্ঘ সময় ধরে পরীক্ষার কোনো খবর না থাকায় চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, ‘নার্সিংয়ে স্নাতক শেষ করে নিবন্ধনও পেয়েছি। সরকারি চাকরিতে যোগদান করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু আবেদনের প্রায় ছয় মাস পরও পরীক্ষার তারিখ না জানাটা হতাশাজনক। দ্রুত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হোক।’
১০ম গ্রেডের এই ৮২৮টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে নার্সিংয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট। ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা স্কেলের স্থায়ী পদগুলোতে নিয়োগ পেলে দেশের স্বাস্থ্য খাতে জনবলসংকট কিছুটা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ৪০০ নম্বরে বিভাজন ও প্রশ্নপত্রের কাঠামো যেভাবেপুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, আবেদনের নিয়ম ও বাছাইপ্রক্রিয়া যেভাবে