পাকিস্তান–ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটা

· Prothom Alo

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

পাল্লেকেলেতে এর আগে গ্রুপ পর্বে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাতে সুপার এইটে ওঠার আশায় শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার। পাশাপাশি এই মাঠে সুপার এইটে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির শঙ্কা ছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং ৫১ রানে জেতে ইংল্যান্ড।

Visit milkshakeslot.lat for more information.

পাল্লেকেলেতে তাই আজ পাকিস্তানের ম্যাচে আবহাওয়া নিয়ে আলাদা দুশ্চিন্তা থাকার কথা দলটির সমর্থকদের। কারণ, এই ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা ক্ষীণ হয়ে পড়বে।

কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়

তবে আকুওয়েদারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের সমর্থকদের জন্য আশার খবর হলো, পাল্লেকেলেতে আজ বৃষ্টির সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা ৬ শতাংশ। বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় ৬৮ শতাংশ।

স্পিনে ভয় দেখাচ্ছে পাকিস্তান, স্পিনে ভয় দেখাচ্ছে ইংল্যান্ডও

ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হবে, তখন বৃষ্টির সম্ভাবনা মাত্র ১৩ শতাংশ। আকাশ মেঘে ঢেকে থাকার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। সব মিলিয়ে এই ম্যাচের সময় আবহাওয়া বেশ পরিষ্কারই থাকার কথা। সন্ধ্যায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচটি জিতে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড দল

সুপার এইটে গ্রুপ ২-তে ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড (২.৫৫০)। সমান ম্যাচে ১ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয়। তৃতীয় পাকিস্তানের সংগ্রহও সমান ১ পয়েন্ট। ১ ম্যাচ খেলে চতুর্থ শ্রীলঙ্কা (-২.৫৫০) এখনো পয়েন্ট পায়নি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

Read full story at source