রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস
· Prothom Alo

বিশ্বাস করাই কঠিন!
হাতে বল। সামনে স্টাম্প। ব্যাটসম্যান ক্রিজের বাইরে। রানআউট করতে এর চেয়ে সহজ সুযোগ আর কী হতে পারে! অথচ এমন সুযোগই অবিশ্বাস্যভাবে হাতছাড়া করেছেন সিকান্দার রাজা।
Visit h-doctor.club for more information.
জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ক্রিকেটারের কাণ্ড নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, নিছক ভুল। কেউ আবার প্রশ্ন তুলছেন, ইচ্ছা করেই কি রানআউট করেননি রাজা?
ঘটনাটি গতকাল ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে। বল করছিলেন শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক রাজা। ব্যাটিংয়ে ম্যাক্স হোল্ডেন।
অফ স্টাম্পের বাইরে কিছুটা খাটো লেংথের বলটি কাভারের দিকে ঠেলে দেন হোল্ডেন। এ সময় নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ফাফ ডু প্লেসি ক্রিজ ছেড়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন। পরে হোল্ডেন তাঁকে ফিরে যেতে বললেও ততক্ষণে বিপদে পড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
কাভার থেকে এক ফিল্ডার সরাসরি রাজার হাতে বল ছুড়ে দেন। কিন্তু ধীরগতির সেই থ্রো প্রথমবারেই ধরতে পারেননি রাজা।
টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেটতখনো ডু প্লেসি ক্রিজ থেকে অনেকটা দূরে। বলটি রাজার হাতের আশপাশেই ছিল। কিন্তু সেটি ধরার তেমন তাড়না দেখা যায়নি তাঁর মধ্যে। প্রথমবার বল মিস করার পরও সেটি ধরে স্টাম্পে লাগাতে পারলেই ডু প্লেসির ইনিংস শেষ হয়ে যেত। শেষ পর্যন্ত রাজা স্টাম্প ভেঙেছেন ঠিকই, কিন্তু ততক্ষণে ডাইভ দিয়ে ক্রিজে ফিরে নিরাপদে পৌঁছে গেছেন ডু প্লেসি। অন্য প্রান্তে হোল্ডেনও মরিয়া হয়ে ক্রিজে ফিরেছেন।
এমন সহজ রানআউটের সুযোগ হাতছাড়া করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কয়েকজন ক্রিকেটপ্রেমী ঘটনাটিকে ‘লজ্জাজনক’ ও ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।
Surely gone, surely gone, surely gone...
— International League T20 (@ILT20Official) November 27, 2026
Oh no, Sikandar. #DPWorldILT20 #SWvDC #AllInForCricket #WhereTheWorldPlays pic.twitter.com/EoL7nH7NAq
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দৃষ্টি আকর্ষণ করে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একজন অভিজ্ঞ আন্তর্জাতিক অধিনায়ক বল হাতে পেয়েও কীভাবে দুবার স্টাম্প ভাঙতে ব্যর্থ হন! এমনকি রাজা ম্যাচ ফিক্সিং করেছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
তবে সবাই অবশ্য ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন না। অনেকের মতে, এটি নিছকই একটি ভুল। রাজাকে অবশ্য এই ভুলের মাশুল খুব বেশি দিতে হয়নি। নিজের পরের ওভারেই ডু প্লেসিকে আউট করেন তিনি। ১৯ বলে মাত্র ১৫ রান করে ফেরেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।