‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’
· Prothom Alo

বয়স মাত্র ১৫। এ বয়সেই মাঠে কী কী করতে পারেন, তা আর নতুন করে বলার দরকার নেই। গত পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের ইনিংসেই সব স্পষ্ট। এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে আইসল্যান্ড ক্রিকেট যেন একটাই ব্যাখ্যা খুঁজে পেয়েছে—বৈভব সূর্যবংশীর ব্যাটে নিশ্চয়ই বসানো হয়েছে এনভিডিয়ার এআই চিপ!
আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়মিতই ক্রিকেটপ্রেমীদের মন জয় করছে মজার সব পোস্ট দিয়ে। এবার তাদের রসিকতার কেন্দ্রবিন্দু ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী।
Visit sport-tr.bet for more information.
সঙ্গে টানা হয়েছে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকেও। তিনি এনভিডিয়াকে সাধারণ ভিডিও গেমের চিপ নির্মাতা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসেসরের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে গড়ে তুলেছেন। বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর ১২ নভেম্বর সিইওর পদ থেকে পদত্যাগ করেছিলেন হুয়াং। ২৩ নভেম্বর তাঁকে আবার ফেরানোর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, পিটুনিতে খুশি সবাইকী হয়েছিল মাঠে
এশিয়া কাপ রাইজিং স্টার্সে ২৮ বলে সেঞ্চুরি করেন সূর্যবংশী। দেড় শ করেছেন ৪০ বলে। ডাবল সেঞ্চুরি ৫২ বলে। যা প্রতিটিই লিস্ট এ ক্রিকেটে রেকর্ড।
ইনিংসে ছক্কা ২৮টি, সঙ্গে ৭টি চার। পেশাদার ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা মারার নজির নেই আর কারও।
It is no coincidence that on Tuesday Jensen Huang returned as Nvidia CEO, and on Wednesday, the AI chips in Vaibhav Sooryavanshi's bat came back.
— Iceland Cricket (@icelandcricket) November 25, 2026
সূর্যবংশীর এই ইনিংসের পর ক্রিকেট–বিশ্বে প্রশংসার ঝড় বইছে। তবে আইসল্যান্ড ক্রিকেটের ব্যাখ্যাটা ছিল একেবারেই অন্য রকম। এক্সে তারা লিখেছে, ‘এটা কাকতালীয় নয়। মঙ্গলবার জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও হিসেবে ফিরলেন। বুধবার ফিরল বৈভব সূর্যবংশীর ব্যাটে এআই চিপ।’
অর্থাৎ হুয়াং ফিরতেই যেন নতুন করে চালু হলো বৈভব সূর্যবংশীর ব্যাটে এআই চিপ! কথাটা অবশ্য নিছকই রসিকতা।