ডিউক জনের ভৌতিক গল্প—ফেরা
· Prothom Alo
দীপন গাড়ির ভেতর থেকে বাড়িটার দিকে তাকিয়ে রইল।
Visit h-doctor.club for more information.
ব্যস্ত রাস্তা থেকে দূরের এই গলি যেন অন্য এক জগৎ। একটু আগেও বাসের হর্ন, রিকশার টুংটাং, লোকজনের হাঁকডাক—সব মিলিয়ে কানে তালা লেগে যাওয়ার জোগাড় ছিল। কিন্তু গলির যত ভেতরে এসেছে, শব্দগুলো ধীরে ধীরে পেছনে পড়ে গেছে। এখন শুধু দূরে কোথাও দু-একটা রিকশার ঘণ্টি, আশপাশের বাসাবাড়ি থেকে আসা টিভির শব্দ আর মাঝেমধ্যে বিকেল চিরে দেওয়া কাকের কর্কশ ডাক ছাড়া অন্য কোনো আওয়াজ নেই।
বৃষ্টি থেমেছে ঘণ্টাখানেক আগে। রাস্তার ভাঙাচোরা অংশে পানি জমে আছে এখনো। নর্দমার কালচে পানির ওপর তেলতেলে রঙের আস্তরণ। ভেজা মাটি, পচা পাতা আর ছাতলা পড়া দেয়ালের গন্ধ ভাসছে বাতাসে।
বাড়িটা দাঁড়িয়ে আছে এই গলির শেষ মাথায়।
একতলা। লম্বাটে আর অস্বাভাবিক সংকীর্ণ দালান। দেখে মনে হয়, তিন-চারটের বেশি কামরা থাকার কথা নয় ভেতরে। বাড়ির সামনের ছোট্ট উঠোনটাকে একসময় বাগান বলা যেত হয়তো; এখন সেখানে শুকিয়ে যাওয়া কয়েকটা টগর আর জবাগাছ, কাঁটাঝোপ আর কোমরসমান আগাছা ছাড়া কিচ্ছু নেই।
কোণের পুরোনো পানির কলটা থেকে টুপ টুপ করে পানি পড়ছে।
জানালাগুলো বন্ধ। রোদ-বৃষ্টির অত্যাচার সয়ে ধূসর হয়ে যাওয়া মোটা কাঠের পাল্লাগুলোর রং একটা সময় সবুজ ছিল বলে বোঝা যায়। বহু আগেই খসে পড়েছে দেয়ালের চুনকাম। কোথাও ইট বেরিয়ে আছে, কোথাও জমেছে কালচে শেওলা। বৃষ্টির পানি নামার দাগগুলো এমনভাবে বসে গেছে দেয়ালজুড়ে, যেন বছরের পর বছর ধরে কাঁদছে বাড়িটা।
দীপনের বুকের ভেতর পুরোনো স্মৃতিগুলো নড়েচড়ে উঠল।
আগে তো এমন ছিল না বাড়িটা!
হাসানুল ফেরদৌসের ভৌতিক গল্প—মড়াও যেন চোখের সামনে দেখতে পাচ্ছে উঠোনের চারপাশে গাঁদা, জবা আর রজনীগন্ধার গাছগুলো। আর বাড়ির এক পাশে দাঁড়িয়ে থাকা বিশাল কড়ইগাছটা, যার ডালে বসে কত না পাখি ডাকত! বসন্তে কী উজ্জ্বল সবুজই না হতো পাতাগুলো!
সেই গাছের নিচ দিয়ে ওর হাত ধরে হাঁটতেন দিলারা খালা।
চশমার পেছনে তাঁর চোখ দুটো হাসত। বাজারে যাওয়ার পথে দীপনকে তিনি কমলা রঙের লজেন্স কিনে দিতেন দোকান থেকে। কখনোবা রংপেনসিল, কখনো ছবি আঁকার বই। মা-বাবা ওকে নিতে এলে শেষ মুহূর্তে খালা ওর হাতে গুঁজে দিতেন আরও একমুঠো লজেন্স।
বিশটা বছর একটা বাড়ির কী হাল করতে পারে, সেটা আজ বুঝতে পারছে দীপন।
দিলারা খালার কী অবস্থা?
গভীর শ্বাস নিয়ে গাড়ির দরজা খুলল দীপন।
জুতো জোড়া মাটিতে পড়তেই ভেজা পাতাগুলো মচমচ করে উঠল।
রাস্তা পার হয়ে মরচে ধরা লোহার গেটটার সামনে এসে দাঁড়াল দীপন। এক পাশ থেকে বোগেনভেলিয়ার শুকনো ডালপালা গেটটাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন বহুদিন কেউ সেটা ছুঁয়েও দেখেনি।
গেটটা ঠেলে খুলতেই লোহার কবজা থেকে এমন একটা শব্দ বেরোল যে আপনাআপনিই কেঁপে উঠল দীপন। মাঝপথে এসে আটকে গেল পাল্লাটা।
‘ধুর!’
পাশ দিয়ে শরীর গলিয়ে ভেতরে ঢুকল দীপন। উঠোনের ভেজা মাটির ওপর পায়ের ছাপ ফেলতে ফেলতে এগিয়ে গেল বাড়ির দিকে।
দরজার সামনে পৌঁছে চোখ পড়ল পুরোনো এক জোড়া স্যান্ডেলের ওপর।
ধুলোয় ঢাকা। বহুদিন পরেনি যেন কেউ।
ঘরের এক পাশে কাঠের আলমারি। তার ওপর কয়েকটা জিনিস ঢাকা দেওয়া হয়েছে কাপড় দিয়ে। দেয়ালে ঝুলন্ত পুরোনো ছবিগুলোর কাচে সাত জনমের ধুলা জমে আছে।
দরজাটা অস্বাভাবিক লম্বা। বার্নিশ উঠে গেছে কাঠের। পাশের দেয়ালে আদ্যিকালের কলবেল ঝুলছে, তার ওপর এত ধুলা জমেছে যে হাত বাড়িয়েও থেমে গেল দীপন।
তিনবার টোকা দিল সে দরজায়। ঠক ঠক ঠক। তারপর কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করল।
ভেতরে কোথাও একটা ঘড়ি টিকটিক করছে। আর কোনো শব্দ নেই।
দীপন আবার টোকা দিতে যাবে, এমন সময় একটা কণ্ঠ ভেসে এল ভেতর থেকে।
শুকনো, ভাঙা স্বর। বয়সের ভারে কর্কশ।
‘ভেতরে এসো।’
দীপনের হাত দরজার ওপর স্থির হয়ে গেল।
খুব সামান্যই জানে সে বড় খালা সম্পর্কে। যদিও ছোটবেলায় অনেকটা সময় কেটেছে ওর এ বাড়িতে। তারপর হঠাৎ করেই আসা-যাওয়া বন্ধ হয়ে গেল। কেন? জানা নেই সেটা।
এত দিন প্রায় ভুলেই ছিল ও খালার কথা। গত সপ্তায় চিলেকোঠা পরিষ্কার করতে গিয়ে একটা ছবি খুঁজে না পেলে হয়তো কোনো দিনই আর মনে পড়ত না।
ছবিতে ওর প্রয়াত দাদি আর বড় খালা বসে আছেন পাশাপাশি।
ওটা হাতে নিয়েই মা–বাবার কাছে খালার কথা জানতে চেয়েছিল দীপন।
প্রশ্ন শুনেই মুখের চেহারা বদলে গিয়েছিল দুজনের। সরাসরি কিছু বলতেই চায়নি কেউ। দীর্ঘ নীরবতা, এড়িয়ে যাওয়া উত্তর আর অস্বস্তিকর মুখভঙ্গি মিলিয়ে দীপন শুধু এটুকুই বুঝতে পেরেছিল যে কোনো এক সময় দিলারা খালার সঙ্গে ভয়াবহ একটা ঝামেলা হয়েছিল ওদের।
শেষমেশ বাবা বললেন, ‘ওর সঙ্গে তো বহু বছর ধরে কোনো যোগাযোগই নেই।’
আর তিক্ত গলায় বলেছিলেন মা, ‘এখনো বোধ হয় পড়ে আছে ওই বাড়িতে।’
ঠিকানাটা খুঁজে বের করতে বেশি সময় লাগেনি দীপনের।
খুলল ও দরজাটা। ভেতরের মেঝেতে পাতা জরাজীর্ণ পাটির সঙ্গে আটকে যাওয়ায় জোর খাটাতে হলো কপাটের ওপর।
ভ্যাপসা একটা গন্ধ এসে নাকে লাগল দরজাটা খুলে যেতেই। পুরোনো কাঠ, ছাতাপড়া দেয়াল আর বহুদিন ধরে বন্ধ ঘরের বাসি গন্ধের মিশ্রণ।
আরও একটা কুবাস, যেটা ঠিক চিনতে পারল না ও।
পচা কোনো কিছুর? নাকি বহুদিন পরিষ্কার না করা ঘরের চিমসে গন্ধ?
দীপন দরজার কাছে দাঁড়িয়ে রইল।
আবার সেই বালুঘষা কণ্ঠ, ‘ভেতরে এসো।’
তানজিনা হোসেনের গল্প—ট্রানজিটছোটবেলায় দিলারা খালার কণ্ঠস্বর ছিল একেবারেই অন্য রকম। মোলায়েম, সুরেলা। হাসিটা ছিল প্রাণখোলা, উষ্ণ।
কিন্তু এখন?
খালা কি অসুস্থ?
দরজা বন্ধ করে এগিয়ে গেল দীপন।
ঘরের এক পাশে কাঠের আলমারি। তার ওপর কয়েকটা জিনিস ঢাকা দেওয়া হয়েছে কাপড় দিয়ে। দেয়ালে ঝুলন্ত পুরোনো ছবিগুলোর কাচে সাত জনমের ধুলা জমে আছে।
জানালার পাশে একটা কাঠের চেয়ারে বসে আছেন দিলারা খালা। প্রথম দেখায় দীপনের মনে হলো—মানুষ নয়, একটা ছায়া যেন বসে ওখানে।
কালো শাড়ির ঝুল স্তূপ হয়ে আছে পায়ের কাছে। একসময়ের কালো চুলগুলো পুরোপুরি ধূসর এখন, ঝুলে পড়েছে মুখের দুই পাশ দিয়ে।
একদমই নড়ছিলেন না খালা। হাত জোড়া নিস্তেজভাবে পড়ে আছে কোলের ওপর। মুখটা ফেরানো জানালার দিকে।
গলা খাঁকারি দিল দীপন, ‘খালা!’ এক পা এগিয়ে গেল সে, ‘আমি দীপন।’
ঘাড় ঘোরালেন খালা। অস্ফুট স্বরে উচ্চারণ করলেন, ‘দীপন!’ নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না যেন, ‘ভাবিনি যে তোকে আবার দেখব!’
অস্বস্তির হাসি হাসল দীপন, ‘হ্যাঁ...অনেক দিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে, খালা!’
কিন্তু ভদ্রমহিলার চোখের ওপর চোখ পড়তেই বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন খালি হয়ে গেল ওর।
চোখ দুটো সম্পূর্ণ সাদা!
অন্ধ?
আশ্চর্য! কেউ ওকে এটা বলল না কেন?
এ অবস্থায় একা কীভাবে থাকেন খালা?
একটা হাত তুললেন দিলারা খালা। সামনের চেয়ারটার দিকে ইশারা করলেন।
আঙুলগুলো দেখতে ঠিক পাখির নখরের মতো। বাতের কারণে বেঁকে শক্ত হয়ে আছে। হাত তুলতেও কষ্ট হচ্ছে যেন তাঁর।
ধুলো আর পুরোনো দাগগুলো অগ্রাহ্য করে চেয়ারটায় বসে পড়ল দীপন। তারপর একটু সামনের দিকে ঝুঁকে বলল, ‘খালা, এত বছর যোগাযোগ না রাখার জন্য খুব খারাপ লাগছে আমার! কত সুন্দর সুন্দর স্মৃতি তোমার সাথে!’
মহিলার মুখটা ওর দিকে ফেরানো। দেখতে না পেলেও দীপনের মনে হচ্ছিল, বৃদ্ধা যেন ওর প্রতিটি নড়াচড়া অনুসরণ করছেন।
‘আমার কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ওরা।’ বললেন তিনি।
দীপনের কৌতূহল আবার জেগে উঠল, ‘কী ধরনের সিদ্ধান্ত?’
ধীরে ধীরে হাসি ফুটল দিলারা খালার ঠোঁটে। হাসিটা এতটাই চওড়া হলো যে মনে হলো, টান পড়ে ফেটে যাবে ঠোঁটের শুকনো চামড়া।
‘ওই আরকি…বিয়ে না করার সিদ্ধান্ত…সারা জীবন একা থাকার সিদ্ধান্ত…।’ ব্যাখ্যা করলেন তিনি।
কোনো মন্তব্য করল না দীপন।
হঠাৎ করেই অস্বস্তি লাগতে শুরু করেছে ওর। সে জন্য কথার মোড় ঘুরিয়ে দিল। জিজ্ঞেস করল, ‘খালা, কেউ কি আসেটাসে তোমার কাছে?’
কোনো উত্তর নেই।
‘মানে...কোনো প্রতিবেশী?’ একটু থেমে যোগ করল দীপন, ‘এমন কেউ, দু-তিন দিন পরপর এসে যে তোমার একটু খোঁজখবর নিতে পারে?’
দিলারা খালা যেন কথাগুলো শুনতেই পাননি। জানালার দিকে তাকিয়ে রইলেন তিনি। তবে মুখের অভিব্যক্তি বদলে গেছে তাঁর। সেখানে এখন অদ্ভুত এক তীব্রতা।
খুব নিচুস্বরে বললেন, ‘বহু বছর হলো, কেউ আসে না আমার কাছে!’
ভঙ্গিটা অস্বাভাবিক। মনে হচ্ছে, অনেকক্ষণ বসে থাকার কারণে জমে গেছে শরীরের প্রতিটি জয়েন্ট। প্রতি পদক্ষেপে নিজের শরীরটাকে টেনে নিয়ে যেতে হচ্ছে মহিলাকে।
অপরাধবোধের তির এসে বিঁধল দীপনের বুকে। হাত দুটো কচলাতে লাগল ও। খানিক ইতস্তত করে মুখ খুলল অবশেষে, ‘যদি…যদি তোমার কোনো আপত্তি না থাকে…ভাবছিলাম, মাঝেমধ্যে আসতে পারি আমি তোমার কাছে!’
দিলারা খালা কোনো উত্তর দিলেন না।
‘এখান থেকে মাত্র ২০ মিনিট দূরের একটা বইয়ের দোকানে কাজ করি আমি।’ আবার বলল দীপন, ‘কাজ শেষ করে মাঝেমধ্যে চলে আসতে পারি এখানে। তোমার যদি কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করে...।’
‘দীপন!’
এমনভাবে উচ্চারণ করলেন দিলারা খালা, যেন বহু বছর পর স্মৃতির ভেতর থেকে টেনে বের করছেন নামটা।
‘পরিবারকে সময় দে তুই।’ কথার সুতো ধরলেন বৃদ্ধা, ‘আমার সঙ্গে সময় কাটিয়ে তোর কোনো লাভ হবে না।’
শাহেদ জামানের গল্প—ছায়াবাজি‘সমস্যা নেই, খালা।’ দিলারা খালাকে চেয়ার থেকে ওঠার চেষ্টা করতে দেখে তাড়াতাড়ি বলে উঠল দীপন, ‘তোমার সঙ্গে সময় কাটাতে ভালোই লাগবে আমার। তোমার যদি কিছু প্রয়োজন হয়…।’
জবাবে শোনা গেল হাসির মতো একটা শব্দ। কিন্তু তাতে কোনো উষ্ণতা নেই। স্রেফ একটা ঠান্ডা, ফাঁপা প্রতিধ্বনি।
দাঁড়িয়ে গেছেন খালা। চেয়ারটা ঘুরে ধীরে ধীরে শুরু করলেন হাঁটা।
ভঙ্গিটা অস্বাভাবিক। মনে হচ্ছে, অনেকক্ষণ বসে থাকার কারণে জমে গেছে শরীরের প্রতিটি জয়েন্ট। প্রতি পদক্ষেপে নিজের শরীরটাকে টেনে নিয়ে যেতে হচ্ছে মহিলাকে।
অকস্মাৎ মেঝেতে কিছু একটা নড়ে উঠলে দীপনের চোখ চলে গেল সেদিকে।
শাড়ির ভাঁজ থেকে সাদা, নরম, মাংসল কিছু জিনিস খসে পড়েছে মেঝেতে। নড়ছে ওগুলো। কিলবিল করছে!
গলা শুকিয়ে গেল দীপনের।
কী ওগুলো? পোকা নাকি?
চোখ সরাতে পারছে না ও জিনিসগুলোর ওপর থেকে। শরীরে ছড়িয়ে পড়ছে বরফের শীতলতা।
থেমে গেলেন দিলারা খালা। ধীরে, খুব ধীরে মুখ ঘুরিয়ে দীপনের দিকে তাকালেন।
ধক করে উঠল ওর বুকের ভেতরটায়। জ্যোতিহীন চোখ দিয়েও যেন দেখতে পাচ্ছেন তিনি দীপনকে!
দীপনের শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে গেল।
পা টেনে টেনে ওর দিকে এগিয়ে এলেন দিলারা খালা। হাঁটার সঙ্গে সঙ্গে কর্কশ শব্দ উঠতে লাগল শুকনো মেঝেতে।
দীপনের একেবারে কাছে এসে থামলেন তিনি। ঘোলাটে চোখ দুটো স্থির হয়ে রইল ওর মুখে। আবার সেই বিজাতীয় হাসিটা ফুটে উঠল ঠোঁটে।
‘না।’ একমুহূর্ত থামলেন তিনি। কণ্ঠস্বর এত নিচু যে প্রায় ফিসফিসানির মতো শোনাল, ‘জীবিতদের সঙ্গে সময় কাটানোই তোর জন্য ভালো হবে, দীপন!’
মাশুদুল হকের গল্প—ত্রাতারা