আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
Visit saltysenoritaaz.com for more information.
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৭৫ পয়সা।
প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বাজারে বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। দাম বাড়ার তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে রুপি, ইউয়ান ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।