থমসন ফাউন্ডেশনের নতুন কোর্স, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ

· Prothom Alo

বিশ্বজুড়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শেখার সুযোগ করে দিতে থমসন ফাউন্ডেশনের জনপ্রিয় ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘জার্নালিজম নাউ’ সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাজানো এই আপগ্রেডেড প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে সমসাময়িক ও যুগোপযোগী নতুন সব কোর্স কনটেন্ট। কোর্সগুলো ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে অনেক বেশি সহজ, সাবলীল এবং কার্যকর শেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ব্যস্ত গণমাধ্যমকর্মীদের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে একটি বিশেষ মোবাইল অ্যাপও চালু করা হয়েছে। থমসনের ‘জার্নালিজম নাউ’ অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে সাংবাদিকেরা এখন কর্মক্ষেত্রের ব্যস্ততার মাঝে কিংবা ভ্রমণের সময়ও হাতের মুঠোয় থাকা স্মার্টফোন ব্যবহার করে অত্যন্ত সহজেই নিজেদের সুবিধামতো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

Visit esporist.org for more information.

আইবিএতে বিবিএ পড়াশোনার সুযোগ ও ভর্তিতে প্রস্তুতি যেভাবে নেবেন

সংবাদ নিয়ে বিভিন্ন কোর্স

মূলত বিশ্বব্যাপী সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে জার্নালিজম নাউ। প্রযুক্তির নানা উদ্ভাবনের কারণে পরিবর্তনশীল গণমাধ্যমজগতের চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাজীবীদের নিরবচ্ছিন্নভাবে প্রস্তুত করার জন্য বিভিন্ন কোর্স রয়েছে। নতুন এ সংস্করণকে সাংবাদিকদের জন্য এক শক্তিশালী টুলকিট বলা যায়। এখানে তাত্ত্বিক জ্ঞানের চেয়ে পেশাগত অনুশীলন এবং বাস্তবধর্মী ইন্ডাস্ট্রি নলেজের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্ব সাংবাদিকতার অঙ্গনের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ ব্যক্তিত্বদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্ভাবনী ও ইন্টারঅ্যাকটিভ অনলাইন প্রশিক্ষণ কোর্সগুলো যেকোনো প্রান্তের সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

যে বিষয়ে কোর্স রয়েছে

নতুন রূপে সাজানো এই প্ল্যাটফর্মে বর্তমান সময়ের সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কয়েকটি জনপ্রিয় কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘কাভারিং ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট’, যেখানে যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও সংবেদনশীল ভাষা ব্যবহারের গুরুত্ব, সংঘাতে বেঁচে যাওয়া ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেওয়ার কৌশল এবং সংগৃহীত ভিডিও ও ছবি যথাযথভাবে আর্কাইভ বা সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শেখানো হয়। বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্যের আগ্রাসন রুখতে রয়েছে ‘রিথিংকিং ডিজইনফরমেশন’ শীর্ষক বিশেষ কোর্স।

এই কোর্সের মাধ্যমে সাংবাদিকেরা জানতে পারবেন কীভাবে এবং কেন বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব বা কন্সপিরেসি থিওরি সমাজে ছড়িয়ে পড়ে এবং অপতথ্যের বিরুদ্ধে লড়াই করতে মনোবিজ্ঞান কীভাবে সাংবাদিকদের সহায়তা করতে পারে। এ ছাড়া বার্তাকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় যুক্ত করা হয়েছে ‘এআই ইন দ্য নিউজরুম’ কোর্সটি। প্রশিক্ষণটি গণমাধ্যমকর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত নানা জটিলতা ও নৈতিক বিষয়গুলো সামলাতে দক্ষ করে তুলবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য উপযোগী এআই নীতিমালা তৈরিতে কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে।

প্রতিটি কোর্সই এমনভাবে সাজানো হয়েছে, যাতে সাংবাদিকেরা দৈনন্দিন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সরাসরি এই জ্ঞান প্রয়োগ করতে পারেন এবং জটিল পরিস্থিতিতে পেশাদারত্ব বজায় রেখে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন।

বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেন

অন্য যেসব বিষয়ে কোর্স আছে

সমসাময়িক বৈশ্বিক সংকটগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সাংবাদিকতাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্ল্যাটফর্মটিতে তিনটি স্বতন্ত্র মডিউলের একটি পূর্ণাঙ্গ সিরিজ রাখা হয়েছে। ‘এনভায়রনমেন্টাল জার্নালিজম: হোয়াই লোকাল ম্যাটার্স’ শিরোনামের এই সিরিজের প্রথম অংশটি সাজানো হয়েছে তথ্যের উৎস অনুসন্ধানকে কেন্দ্র করে, যেখানে স্থানীয় পর্যায়ের পরিবেশগত ঘটনাগুলো গভীরভাবে অনুসন্ধান করা এবং সেগুলোর সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য যোগসূত্র খুঁজে বের করার কৌশল শেখানো হয়।

সিরিজের দ্বিতীয় অংশ স্টোরিটেলিংয়ে গুরুত্ব দেওয়া হয়েছে উপস্থাপনকৌশলের ওপর; এর মাধ্যমে সাংবাদিকেরা শিখতে পারবেন কীভাবে পাঠক ও দর্শকদের কাছে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী উপায়ে পরিবেশগত প্রতিবেদন তুলে ধরা যায় এবং জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো জনসমক্ষে কার্যকরভাবে উপস্থাপন করা যায়।

পরিবেশবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় প্রায়ই নানা ঝুঁকির সম্মুখীন হতে হয়, আর সে বিষয় বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে সিরিজের তৃতীয় অংশ ‘সেফটি’। এ কোর্সে অনলাইনে ডিজিটাল নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মাঠপর্যায়ে শারীরিক হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কীভাবে সাংবাদিকেরা নিজেদের নিরাপদ রাখবেন, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ের পরিবেশগত সমস্যাগুলো যে বৃহত্তর জলবায়ু পরিবর্তনেরই অংশ, তা তথ্য-উপাত্তের ভিত্তিতে জনসাধারণের সামনে তুলে ধরতে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে নির্ভয়ে কাজ করতে এ তিন কোর্স সাংবাদিকদের বিশেষভাবে সহায়তা করবে।

ওয়েবসাইটের ঠিকানা

ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

Read full story at source