তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল, তবে অসৌজন্যের ইঙ্গিত ছিল না: এড মিলিব্যান্ডকে নিয়ে হুমায়ুন কবির

· Prothom Alo

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর উপলক্ষে আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান একজন সাংবাদিক।

Visit somethingsdifferent.biz for more information.

জবাবে হুমায়ুন কবির বলেন, তিনি ব্যক্তিগতভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে চেনেন। দুই সপ্তাহের মধ্যে কমনওয়েলথের সাইডলাইনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়—দুই দফায় তাঁর সঙ্গে দেখা হয়েছে। এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, জনগণের ভোটে নির্বাচন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রাকে তিনি ইতিবাচকভাবে দেখেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও নতুন দায়িত্ব পেয়েছেন। বসার সময় তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। সে কারণেই হয়তো বিষয়টি নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে। তবে এর মধ্যে কোনো ধরনের বেয়াদবি বা অসৌজন্যের ইঙ্গিত ছিল না; বরং তাঁর আচরণে আন্তরিকতাই প্রকাশ পেয়েছে।

অতীতের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, অতীতে জুলফিকার আলী ভুট্টো যেভাবে দম্ভের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসেছিলেন, বর্তমান সরকারের সঙ্গে তেমন কোনো পরিস্থিতি বা মনোভাবের সম্পর্ক নেই। এটি নিছক বসার অবস্থানজনিত বিষয়। এ নিয়ে আলোচনা করে একটি ইতিবাচক আলোচনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।

Read full story at source