ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন মাত্রা, তুরস্কের কাছে গুরুত্ব কোথায়
· Prothom Alo

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রথম সাক্ষাৎ হয় গত সেপ্টেম্বরে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আর দ্বিতীয় সাক্ষাৎ চলতি নভেম্বরে, তুরস্কের আন্তালিয়ায়।
দুই শীর্ষ নেতা আন্তালিয়ায় আন্তর্জাতিক ফোরামের ফাঁকে আলোচনা করেছেন। দুই দেশের বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও তাঁরা কথা বলেছেন।
Visit asg-reflektory.pl for more information.
আন্তালিয়ায় দুই শীর্ষ নেতার পাশাপাশি তুরস্কের ফার্স্ট লেডি এমিল এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।
বিশ্লেষকদের মতে, দুই মাসের ব্যবধানে বাংলাদেশ ও তুরস্কের শীর্ষ নেতাদের বৈঠক শুধুই কূটনৈতিক যোগাযোগ নয়, এটি ঢাকার সঙ্গে আঙ্কারার সম্পর্ক কোন দিকে এগোচ্ছে, তারও ইঙ্গিত।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মাঝামাঝি সময় থেকে দুই দেশের সম্পর্কের বাঁক পরিবতনের মধ্য দিয়ে ইতিবাচক ধারার নতুন ভিত্তি তৈরি হয়েছিল।
১০ নভেম্বর দুই শীর্ষ নেতার আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খনিজ সম্পদ, উড়োজাহাজ চলাচল ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।আন্তালিয়ায় আজ তারেক–এরদোয়ান বৈঠক, ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা–আঙ্কারা সম্পর্কজুবাইদা রহমান ও এমিনে এরদোয়ান। তুরস্কের আন্তালিয়ায়, ১০ নভেম্বর ২০২৬
ব্যবসা–বাণিজ্য, বিনিয়োগ আর প্রতিরক্ষা সহযোগিতার বাস্তবায়নের শুরু তখন থেকেই। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলেও তা অব্যাহত ছিল। অন্তর্বর্তী সরকারের সময় প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার যোগাযোগ চালু ছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কৌশলগত পর্যায়ে নেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে।
১০ নভেম্বর দুই শীর্ষ নেতার আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খনিজ সম্পদ, উড়োজাহাজ চলাচল ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও বহুমুখী করার পাশাপাশি এই খাতে যৌথ বিনিয়োগের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষাশিল্প গড়ে তোলা এবং সেখানে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ আলোচনা করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেদূরত্ব থেকে সম্পর্কের নতুন অধ্যায়
একাত্তরের মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক তিক্ততার পর্যায়ে চলে গিয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিল তুরস্কের তৎকালীন সরকার।
২০১৬ সালে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিল তুরস্ক। ফলে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়। কিন্তু সেই সময় বাংলাদেশ সংযত থেকেছে।
কাছাকাছি সময়ের দুটি ঘটনা দুই দেশের সম্পর্কের বাঁকবদলে বড় ভূমিকা রেখেছে। প্রথমটি হলো, ২০১৬ সালের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরপরই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি সমর্থন জানিয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়টি ২০১৭ সালের আগস্টের রোহিঙ্গাঢলের পর সেপ্টেম্বরে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের বাংলাদেশ সফরে এসে কক্সবাজারের শিবির পরিদর্শন।
কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় তুরস্ক আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান সুসংহত করতে চাইছে। বৈশ্বিক পরিমণ্ডলে নিজের জোরালো অবস্থান গড়ে তুলতে আঙ্কারা এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ব্যাপারে বিশেষভাবে মনোযোগী হয়ে উঠেছে।তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়বাংলাদেশ ও তুরস্কের জাতীয় পতাকা
মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে তুরস্কের প্রতিক্রিয়ার দিকটি সামনে না এনে ঐতিহাসিকভাবে আঙ্কারার সঙ্গে ঢাকা যে সুসম্পর্ক বজায় রাখতে মনোযোগী, সেটির প্রমাণ তারা পেয়েছিল সে দেশে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরপরই বাংলাদেশের বার্তায়। তাই রোহিঙ্গা অনুপ্রবেশকে তুরস্ক সম্পর্কোন্নয়নের অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে কাজে লাগায়। এরই ধারাবাহিকতায় তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাংলাদেশ সফর করেন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ও আন্তর্জাতিক পর্যায়ে সংকটটির প্রতি মনোযোগ ধরে রাখতে তুরস্কের ভূমিকা সম্পর্কের ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়তা করে। এরপর সম্পর্কের রাজনৈতিক ভিত্তি পুনর্গঠনের পাশাপাশি অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহ বাড়তে থাকে আঙ্কারার।
কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় তুরস্ক আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান সুসংহত করতে চাইছে। বৈশ্বিক পরিমণ্ডলে নিজের জোরালো অবস্থান গড়ে তুলতে আঙ্কারা এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ব্যাপারে বিশেষভাবে মনোযোগী হয়ে উঠেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে তুরস্ক ২০১৯ সাল থেকে ‘এশিয়া এনিউ’ উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে নানা খাতে সহযোগিতা বাড়ানো শুরু করে।
দুই দেশের বাণিজ্যের পরিমাণও এই সম্পর্কের সম্ভাবনার ইঙ্গিত দেয়। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩৫ কোটি ডলারে পৌঁছায়। দুই দেশ এই বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে চায়।আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত
ব্যবসা-বিনিয়োগে নতুন ভিত্তি
গত জুনে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানঢাকা–আঙ্কারা সম্পর্কের গুণগত পরিবর্তনের একটি বড় ভিত্তি ব্যবসা ও বিনিয়োগ। তুরস্কের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজার, জনশক্তি ও উৎপাদন সক্ষমতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। এর উল্লেখযোগ্য উদাহরণ তুরস্কের আর্সেলিকের সিঙ্গার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ। ২০২০ সালে প্রায় ৭৫ মিলিয়ন ডলারের এই বিনিয়োগ বাংলাদেশের উৎপাদন খাতে তুর্কি প্রতিষ্ঠানের আগ্রহের বড় দৃষ্টান্ত।
জ্বালানি খাতেও তুরস্কের বিনিয়োগের উদ্যোগ দেখা যায়। তুরস্কের এলপিজি প্রতিষ্ঠান আইগ্যাজ বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সঙ্গে জ্বালানি খাতে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগের উদ্যোগ নেয়।
এসব উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক শুধু সরকারি পর্যায়ের যোগাযোগে সীমিত না থেকে বেসরকারি খাতেও বিস্তৃত হয়।
দুই দেশের বাণিজ্যের পরিমাণও এই সম্পর্কের সম্ভাবনার ইঙ্গিত দেয়। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩৫ কোটি ডলারে পৌঁছায়। দুই দেশ এই বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে চায়।
ব্যবসায়ীরা বলছেন, তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, যন্ত্রপাতি, ইলেকট্রনিকস ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে সম্ভাবনার তুলনায় দুই দেশের বাণিজ্যের পরিমাণ এখনো সীমিত। বিনিয়োগ বাড়ানো, পণ্যে বৈচিত্র্য আনা ও ব্যবসায়িক যোগাযোগ আরও কার্যকর করাই এখন বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের মতো প্রতিরক্ষাসরঞ্জাম আমদানিনির্ভর দেশের জন্য তুরস্ক একটি বিকল্প সরবরাহকারী হিসেবে গুরুত্ব পাচ্ছে।তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সম্পর্কের কেন্দ্রে প্রতিরক্ষা সহযোগিতা
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ৬ জুনঢাকা–আঙ্কারা সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন এসেছে প্রতিরক্ষা খাতে। তুরস্ক গত এক দশকে নিজস্ব প্রতিরক্ষাশিল্পে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, সাঁজোয়াযান, নৌযান ও সামরিক যোগাযোগব্যবস্থা তৈরি করে দেশটি আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে। বাংলাদেশের মতো প্রতিরক্ষাসরঞ্জাম আমদানিনির্ভর দেশের জন্য তুরস্ক একটি বিকল্প সরবরাহকারী হিসেবে গুরুত্ব পাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের শেষভাগে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি নতুন মাত্রা পায়। ২০২১ সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে প্রায় ছয় কোটি ডলারের সমরাস্ত্র কেনে বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই বছর তুরস্কের রকেটসানের তৈরি টিআরজি-৩০০ কাপলান ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান বাংলাদেশে পৌঁছানোর খবরও প্রকাশিত হয়।
সামরিক সরঞ্জাম কেনার পাশাপাশি তুরস্কে বাংলাদেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থাও হয়। ২০২১ সালের আগস্টে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান তুরস্ক সফর করেন। দেশটির প্রতিরক্ষাশিল্পের শীর্ষ কর্মকর্তা ও সামরিক প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকে সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে।
বিশ্লেষকেরা বলছেন, তবে শুধু সরঞ্জাম কেনাকাটার মধ্যে এই সহযোগিতা সীমিত রাখার সুযোগ নেই। প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, রক্ষণাবেক্ষণ, যৌথ উৎপাদনের মতো ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহ রয়েছে।তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
এরপর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত হয়। ২০২৩ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হয় তৃতীয় বাংলাদেশ–তুরস্ক সামরিক সংলাপ। এই সংলাপে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ মহড়া ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এই সম্পর্কের ধারাবাহিকতা ২০২৪ সালের ৫ আগস্টের পরও বজায় থাকে। ২০২৫ সালের জুলাইয়ে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন বাংলাদেশ সফর করেন। তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া সেনা ও নৌবাহিনীর প্রধানের সঙ্গেও বৈঠক করেন তিনি। প্রতিরক্ষাপ্রযুক্তি, সরঞ্জাম কেনাকাটা, বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষাশিল্প গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি এই সফরে আলোচনায় আসে। তুরস্কের তৈরি বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশে কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা সরেজমিনে দেখেন সফরকারী প্রতিনিধিরা।
একই বছরের অক্টোবরে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তুরস্ক সফর করেন। সফরে তিনি তুর্কি বিমানবাহিনীর প্রধান ও প্রতিরক্ষাশিল্প সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দেশটির সামরিক বিমান ও প্রযুক্তিপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।
২০২৬ সালের জুলাইয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের পাঁচ দিনের তুরস্ক সফরও প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। সফরে তিনি তুরস্কের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রতিরক্ষাশিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাশিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।
সশস্ত্র বাহিনীর পর্যায়ে এই সফরবিনিময় থেকে বোঝা যায়, প্রতিরক্ষা সহযোগিতা এখন দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
বিশ্লেষকেরা বলছেন, তবে শুধু সরঞ্জাম কেনাকাটার মধ্যে এই সহযোগিতা সীমিত রাখার সুযোগ নেই। প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, রক্ষণাবেক্ষণ, যৌথ উৎপাদনের মতো ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহ রয়েছে।
২০২৬ সালের জুলাইয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। সফরকালে তিনি তুরস্কের স্থলবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীরসম্পর্কের ধারাবাহিকতা
ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আলোচনা শুরু হয়। কিন্তু তুরস্কের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের বদল দেখা যায়নি।
বিশ্লেষকেরা বলছেন, এর একটি কারণ, দুই দেশের সম্পর্কের ভিত্তি ইতিমধ্যে রাজনৈতিক যোগাযোগের বাইরে বিস্তৃত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা, সামরিক প্রশিক্ষণ, বিনিয়োগ ও বাণিজ্যে উভয় দেশের স্বার্থ তৈরি হয়েছে। ফলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না।
অন্তর্বর্তী সরকারের সময় তুরস্কের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ অব্যাহত ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। তারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
একই বছরের এপ্রিলে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
২০২৫ সালের অক্টোবরে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি ঢাকায় চতুর্থ রাজনৈতিক পরামর্শ বৈঠকে অংশ নেন। তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও তাঁর বৈঠক হয়। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি সহযোগিতার পাশাপাশি দুই দেশের বাণিজ্য বাড়ানোর আকাঙ্ক্ষার কথা আলোচনায় আসে।
অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখেছে তুরস্ক। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারও এ সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক হয়। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার পাশাপাশি বাণিজ্য ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক
সম্পর্ক কৌশলগত করার উদ্যোগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। আন্তালিয়া, তুরস্ক। ১০ নভেম্বর ২০২৬বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা–আঙ্কারার মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বেড়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে এসেছিলেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি। তাঁর এই উপস্থিতি ছিল নতুন সরকারের সঙ্গে আঙ্কারার ইতিবাচক যোগাযোগের প্রাথমিক ইঙ্গিত।
মার্চে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফরে তুরস্কে যান। সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তাঁর বৈঠক হয়। এপ্রিলে খলিলুর রহমান আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেন।
এরপর জুনে ঢাকায় আসেন হাকান ফিদান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক করার বিষয়ে আলোচনা হয়।
এই সফরকালে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠন, পররাষ্ট্রমন্ত্রীপর্যায়ে বার্ষিক বৈঠক ও নিয়মিত টু প্লাস টু বৈঠক আয়োজনের কথা ঘোষণা করা হয়।
তখন হাকান ফিদান বলেছিলেন, তাঁর ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম ধাপ। টু প্লাস টু বৈঠকের ধারণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা একই কাঠামোয় বসে রাজনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন। এর মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা বিচ্ছিন্ন কেনাকাটা বা সামরিক সফরের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর কৌশলগত আলোচনার অংশ হতে পারে।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক হয়। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার পাশাপাশি বাণিজ্য ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারের মধ্য দিয়ে দেশটি দক্ষিণ এশিয়ায় নিজের অর্থনৈতিক ও কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে চায়। একই সঙ্গে তুরস্কের প্রতিরক্ষাশিল্পের জন্যও বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার।তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন
তুরস্কের কাছে বাংলাদেশের গুরুত্ব কোথায়
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পেছনে তুরস্কের নিজস্ব অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। দক্ষিণ এশিয়ার বড় বাজার, বিপুল জনসংখ্যা, উৎপাদন সক্ষমতা, বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনৈতিক গুরুত্ব—সব মিলিয়ে বাংলাদেশ আঙ্কারার কাছে গুরুত্বপূর্ণ।
তুরস্কের ‘এশিয়া এনিউ’ উদ্যোগের লক্ষ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারের মধ্য দিয়ে দেশটি দক্ষিণ এশিয়ায় নিজের অর্থনৈতিক ও কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে চায়। একই সঙ্গে তুরস্কের প্রতিরক্ষাশিল্পের জন্যও বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার।
অন্যদিকে বাংলাদেশের জন্যও তুরস্কের গুরুত্ব বাড়ছে। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির বিকল্প উৎস তৈরি করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তুরস্কের নিজস্ব প্রতিরক্ষাশিল্প থেকে সরঞ্জাম কেনার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগ রয়েছে। একই সঙ্গে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় অংশীদার।
রোহিঙ্গা সংকটেও বাংলাদেশের পাশে রয়েছে তুরস্ক। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, কক্সবাজারে তুরস্কের ফিল্ড হাসপাতাল পরিচালনা, আন্তর্জাতিক পর্যায়ে সংকটটির প্রতি মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে আঙ্কারার ভূমিকা রয়েছে।
১০ নভেম্বরের বৈঠকেও রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় তুরস্কের সমর্থন বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ।
তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অর্থ অন্য কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক কমিয়ে দেওয়া নয়; বরং বাংলাদেশের জন্য সরবরাহ ও প্রযুক্তির উৎস বহুমুখী করা।বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পরের ধাপে নিতে চায় তুরস্ক
আছে চ্যালেঞ্জও
ঢাকা–আঙ্কারা সম্পর্কের অগ্রগতির পাশাপাশি কিছু চ্যালেঞ্জ রয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়লেও তা এখনো সম্ভাবনার তুলনায় সীমিত।
বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে শুধু সরঞ্জাম কেনাকাটা নয়; প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় উৎপাদন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে মূল্য, অর্থায়ন, সরবরাহের সময়, প্রযুক্তিগত সক্ষমতা ও বিক্রয়-পরবর্তী সেবাও বিবেচনায় নিতে হবে।
তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অর্থ অন্য কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক কমিয়ে দেওয়া নয়; বরং বাংলাদেশের জন্য সরবরাহ ও প্রযুক্তির উৎস বহুমুখী করা।
সব মিলিয়ে ঢাকা–আঙ্কারা সম্পর্ক এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। গত এক দশকে তিন সরকারের আমলে সম্পর্কের এই ধারাবাহিকতা দেখাচ্ছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ এখন রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে উঠে একটি দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি করেছে।
তবে এই সম্পর্কের প্রকৃত সাফল্য নির্ভর করবে উচ্চপর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা কতটা বাস্তব বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও প্রতিরক্ষা সহযোগিতায় রূপ নেয়, তার ওপর।
কী বার্তা দিয়ে গেলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী