অন্য মেয়ের সঙ্গে কথা বলা ও ছবি তোলায় ‘প্রেমিককে’ ছুরিকাঘাত তরুণীর
· Prothom Alo

অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা ও ছবি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে খুলনায় এক তরুণকে (১৯) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর (১৯) বিরুদ্ধে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নগরের খালিশপুরে এ ঘটনা ঘটে।
Visit newsbetting.cv for more information.
এ ঘটনায় ওই তরুণ–তরুণীকে থানায় নেওয়া হয়। তবে কোনো অভিযোগ না থাকায় তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণ ও তরুণী খুলনার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের একই শিক্ষাবর্ষের সহপাঠী। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে ওই তরুণকে কথা বলতে ও ছবি তুলতে দেখেন ওই তরুণী। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়।
বিষয়টি নিয়ে গতকাল সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তরুণী একটি ছোট ছুরি দিয়ে ওই তরুণের কোমরের নিচের অংশে আঘাত করেন। এতে তিনি সামান্য আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শাহজাহান আহমেদ, খালিশপুর থানার ওসিওই তরুণকে অভিযোগ দিতে বলা হলেও তিনি লিখিত অভিযোগ দিতে চাননি। পরে দুই শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় আসেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করা হয়। কোনো অভিযোগ না থাকায় দুজনকে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।তবে অভিযুক্ত ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ওই তরুণী একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের এ-সংক্রান্ত কাগজপত্রও পুলিশকে দেখানো হয়েছে। ওই তরুণও বিষয়টি জানতেন।
ওসি আরও বলেন, ওই তরুণকে অভিযোগ দিতে বলা হলেও তিনি লিখিত অভিযোগ দিতে চাননি। পরে দুই শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় আসেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করা হয়। কোনো অভিযোগ না থাকায় দুজনকে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।