মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

· Prothom Alo

চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তিনি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটিকে তিনি খুবই পরিকল্পিত বলে মনে করছেন।

Visit biznow.biz for more information.

গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন।

পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তাঁর গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন তিনি।

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালাগাল–হুমকি, পরীমনিকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

পরীমনি বলেন, তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে গুলশান থানার লোকজন আছেন।

লাইভে নিরাপত্তাহীনতার কথা বলেন পরীমনি। অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ করেন তিনি। অন্য শিল্পীরা হেনস্তার শিকার হন বলেও তিনি অভিযোগ করেন।

ঘটনার জন্য পরীমনি তাঁদের দায়ী করেন, যাঁরা ‘ইয়োলো জার্নালিম’ করেন, যাঁরা ‘জার্নালিম’–এর নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন।

পরীমনি বলেন, যদি তাঁর সঙ্গে কারও ক্ষোভ থাকে, তাহলে তাঁর সঙ্গে বসুক, তাঁর সঙ্গে বোঝাপড়া করুক।

স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

Read full story at source