বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার টাকা

· Prothom Alo

সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দুই ক্যাটাগরির পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৮ নভেম্বর ২০২৬।

Visit biznow.biz for more information.

চাকরির বিবরণ

পদগুলোর নাম: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স।

পদসংখ্যা: ১১২

প্রতিষ্ঠানের নাম: DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd.

বেতন–ভাতা: ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা)।

প্রয়োজনীয় যোগ্যতা

১. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাস হতে হবে। বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এ পদে ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

এ ছাড়া ওয়্যারহাউসে কাজ করার শারীরিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

২. টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স: ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে পড়াশোনা করা ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। এ পদে ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র‍্যাকিং ও তথ্যপ্রযুক্তির সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

বয়সসীমা

২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

চাকরির মেয়াদ ও কর্মঘন্টা

চাকরির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ থাকবে।

আবেদনের নিয়ম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

নির্দেশনা ও শর্তগুলো

১. নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে। প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে।

২. বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৩. একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

৪. প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। তাঁদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে নিয়োগকর্তার প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচন করবেন।

৫. নির্বাচিত কর্মীদের নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য সতর্ক করেছে বোয়েসেল।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

Read full story at source