এমিরেটস নেবে কেবিন ক্রু, বাংলাদেশিদের আবেদনের সুযোগ

· Prothom Alo

আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু পদে নিয়োগের জন্য বাংলাদেশে নিয়োগ কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে। ১৫ নভেম্বর ঢাকায় এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।

Visit esporist.org for more information.

আবেদনের যোগ্যতা

১. প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। ইংরেজিতে কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে। পাশাপাশি আতিথেয়তা বা গ্রাহকসেবাসংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে। হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে।

৩. এমিরেটসের কেবিন ক্রুদের নির্ধারিত পোশাক পরলে শরীরের কোনো দৃশ্যমান স্থানে ট্যাটু দেখা যাওয়া যাবে না। অতিরিক্ত ভাষা জানা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

বাছাইপ্রক্রিয়া

নিয়োগ কার্যক্রমে প্রথমে প্রার্থীদের কেবিন ক্রু পদের দায়িত্ব, কাজের ধরন এবং দুবাইয়ে জীবনযাপন সম্পর্কে ধারণা দেওয়া হবে।

এরপর দলগত কার্যক্রম ও অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। সবশেষে চূড়ান্ত সাক্ষাৎকার নেওয়া হবে। এ পর্যায়ে প্রার্থীদের কাজের প্রতি আগ্রহ, প্রেরণা ও ব্যক্তিগত যোগ্যতা যাচাই করবেন নিয়োগকারীরা।

বাছাইপ্রক্রিয়ায় সফল হলে আবেদনপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ইংরেজিতে তৈরি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), বৈধ পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ডিজিটাল কপি জমা দিতে হবে।

নিয়োগ কার্যক্রমে প্রথমে প্রার্থীদের কেবিন ক্রু পদের দায়িত্ব, কাজের ধরন এবং দুবাইয়ে জীবনযাপন সম্পর্কে ধারণা দেওয়া হবে

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদনের শেষ তারিখ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কেবিন ক্রু পদে নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে ১৫ নভেম্বর ২০২৬

নিয়োগ কার্যক্রম আয়োজনের তারিখ

১৫ নভেম্বর সকাল ৯টায় এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

Read full story at source