ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

· Prothom Alo

রাজধানী ঢাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী।

Visit palladian.co.za for more information.

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এক খুদে বার্তায় এ তথ্য জানান।

তালহা বিন জসিম জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় কেউ আহত হননি।

ফায়ার সার্ভিস জানায়, চার ব্যক্তির মরদেহ শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Read full story at source