ভালোবাসার ছোঁয়ায় মর্যাদার বন্ধন

· Prothom Alo

পেশা নয়, মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা সমান—এই মানবিক বার্তা ছড়িয়ে দিতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। এর অংশ হিসেবে ২৯ অক্টোবর কলেজের গেটকিপার, দারোয়ানসহ রাস্তায় প্রখর রোদে দাঁড়িয়ে বিভিন্ন সেবাদানকারী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় তাঁদের হাতে ফুল ও চকলেট তুলে দেওয়ার পাশাপাশি গরমে স্বস্তি দিতে স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার উদ্যোগে ফুল ও চকলেট উপহার।

বন্ধুরা জানান, আয়োজনটি ছিল পেশাগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস। সমাজে প্রত্যেক মানুষের অবদান গুরুত্বপূর্ণ। কাজের ধরন কিংবা সামাজিক অবস্থান যা–ই হোক না কেন, প্রত্যেকেই সম্মান, ভালোবাসা ও মানবিক আচরণ পাওয়ার অধিকার রাখেন।

Visit grenadier.co.za for more information.

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি সামিয়া আক্তার, সাধারণ সম্পাদক উদয় সরকার ও পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তামান্না ইসলাম।

সাধারণ সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা

Read full story at source