‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি: নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্‌যাপন

· Prothom Alo

নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্‌যাপন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের প্রচার-প্রসারের প্রত্যয়ে হয়ে গেল ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান।

Visit somethingsdifferent.biz for more information.

গত শুক্রবার ঢাকার বনশ্রীর একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘পঞ্চমীর আলোয় অনন্যা-উদ্যোক্তাদের মহামিলনমেলা ২০২৬’ শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তা, বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিনা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম সচিব ও সদস্য পরিচালক সালেহা বিনতে সিরাজ এবং অভিনয়শিল্পী ও লেখক ফারজানা ছবি।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপস্থাপক ও অভিনয়শিল্পী ফেরদৌস আরা বন্যা, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও সংগীতশিল্পী সৈয়দা আফসানা রুমকি, ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম (পেটুক সাহেব), মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কনসালট্যান্ট অ্যাডভোকেট রিসালাতুন্নাহার রিনা, আশরাফুননেছা মেবিনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

নারী উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজনের প্রশংসা করে সংসদ সদস্য সেলিনা সুলতানা ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি ‘খ তে খাঁটি পরিবার’-এর সাফল্য কামনা করেন। সালেহা বিনতে সিরাজ নারী উদ্যোক্তাদের উন্নয়নে নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

দিনব্যাপী আয়োজনে ছিল নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রির জন্য স্টল। অনুষ্ঠানে সফল উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক পথচলা, সাফল্য অর্জনের পেছনের সংগ্রাম, অধ্যবসায় ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এ ছাড়া অনুষ্ঠানে ছিল র‍্যাফল ড্র, ইনডোর গেম, মাসকটের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং উদ্যোক্তাদের পণ্য ও পোশাক নিয়ে র‍্যাম্প শো। আয়োজনটির আইসক্রিম পার্টনার ছিল ইগলু।

Read full story at source