আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০, পরীক্ষা ১৩ নভেম্বর

· Prothom Alo

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৭ অক্টোবর ২০২৬ থেকে আবেদন শুরু হবে। আবেদন ফি ৮০০ টাকা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ অক্টোবর ২০২৬ থেকে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পরদিন (৭ নভেম্বর ২০২৬) একই সময় পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ৯ ও ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পর্যন্ত।

Visit orlando-books.blog for more information.

পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ কোর্স, ভর্তি ফি–আবেদনের যোগ্যতা কী

ভর্তিচ্ছু প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করবেন। একজন প্রার্থী যেকোনো একটির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা। এ টাকা অফেরতযোগ্য ও প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

আইএইচটি-ম্যাটসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৭ অক্টোবর। পরীক্ষা ১৩ নভেম্বর, আবেদন ফি ৮০০ টাকা, পাস নম্বর ৪০।

ভর্তি পরীক্ষার শর্তাবলি, ভর্তির যোগ্যতা, ভর্তি পরীক্ষার কেন্দ্র, সরকারি আইএইচটি ও ম্যাটসের আসন সংখ্যা ও বিন্যাস, অনলাইন ফরম পূরণের নিয়মাবলি, প্রার্থী নির্বাচন এবং ভর্তিসংক্রান্ত তথ্য স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট পোর্টাল , স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট , স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েব পোর্টাল -এ পাওয়া যাবে।

কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন

নম্বর বণ্টন কীভাবে

এসএসসির সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এক ঘণ্টায় গ্রহণ করা হবে। মানবণ্টন অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ১৫ নম্বর করে এবং সাধারণ জ্ঞানে নম্বর হবে ১০। এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ৪০। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৫-এর গুণিতক দ্বিগুণ হিসেবে ১০ নম্বর এবং ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীরা কোনো সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটসে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

ভর্তির আরও বিস্তারিত সব তথ্য দেখুন এখানে

Read full story at source