শিশুদের হাতে দুর্গাপূজার উপহার তুলে দিলেন বন্ধুরা
· Prothom Alo

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে ১০ শিশুর হাতে দুর্গাপূজার উপহার হিসেবে নতুন জামা তুলে দিয়েছেন সাভার বন্ধুসভার বন্ধুরা। সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৬ অক্টোবর সাভার এলাকায় এগুলো বিতরণ করা হয়।
Visit newsbetting.cv for more information.
বন্ধুরা বলেন, উৎসবের প্রকৃত আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির চর্চার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষ, বন্ধু তৌহিদুল ইসলাম, ইকরানুল ও মেহেদী।
সভাপতি, সাভার বন্ধুসভা