ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি, নম্বর কমল, আবেদন শুরু ১ নভেম্বর

· Prothom Alo

দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে। আবেদন করা যাবে ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল পাঁচটা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে পরিচালিত ক্যাডেট কলেজগুলো আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের প্রশিক্ষণ ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। দেশে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য তিনটিসহ ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।

Visit tr-sport.bond for more information.

মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

আবেদনের যোগ্যতা—

ভর্তির জন্য শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী ও তাঁর মা–বাবা—উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ছয় মাস হতে পারবে। উচ্চতা হতে হবে কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি। শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

ভর্তি পরীক্ষা কবে—

ভর্তি পরীক্ষার লিখিত অংশ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ

ভর্তি পরীক্ষা কত নম্বরে—

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়া মানেই ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্নের অর্ধেক পথ পাড়ি দেওয়া। এবার অর্থাৎ ২০২৭ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাস আগেই প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বর কমেছে নতুন সিলেবাসে। লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। দীর্ঘদিন পর আবার ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ফিরছে ক্যাডেটের ভর্তি পরীক্ষা।

নতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বরের পরীক্ষা হবে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার জন্য রাখা হয়েছে ২০ নম্বর। পরীক্ষা হবে মোট ২০০ নম্বরে। বাংলা অথবা ইংরেজি—যেকোনো একটি মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীরা ক্যাডেট কলেজের ভর্তি ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। প্রথমে নিবন্ধন করে ব্যবহারকারীর পরিচিতি ও পাসওয়ার্ড নিতে হবে। এরপর লগইন করে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আপলোড করতে হবে।

আবেদন ফি কত—

আবেদন ফি ২ হাজার ৫০০ টাকা। বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ, এসএসএল কমার্জ, নগদ ও রকেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

*বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি পাওয়া যাবে ক্যাডেট কলেজের ওয়েবসাইটে

Read full story at source