রেললাইন ধরে হাঁটছিলেন মা ও মেয়ে, ট্রেনে কাটা পড়ে নিহত

· Prothom Alo

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশালের বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

Visit betsport.cv for more information.

নিহত ব্যক্তিরা হলেন পলাশের ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার (৩০) ও তাঁর মেয়ে রাফা মনি (৮)। তাঁরা ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আকলিমা আক্তার মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে হাঁটতে বের হন। পরে তাঁরা রেললাইনে উঠে হাঁটছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আকলিমা আক্তারের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন শিশু রাফা মনিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করেন।

ময়নাতদন্তের জন্য মা ও মেয়ের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার।

Read full story at source