এসিআই বেভারেজেসের হাত ধরে বাংলাদেশের বাজারে ম্যাককফি

· Prothom Alo

সিঙ্গাপুরের আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক বাজারজাত কার্যক্রম শুরু করেছে এসিআই বেভারেজেস। সিঙ্গাপুরভিত্তিক ফুড এম্পায়ার গ্রুপের এই কফি ব্র্যান্ড বাংলাদেশের বাজারে আনতে এসিআই বেভারেজেসের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি। এ উদ্যোগে সহযোগিতা করছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং।

৭ অক্টোবর ঢাকার বনশ্রীতে স্বপ্নের ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির আনুষ্ঠানিক বাজারজাত উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ম্যাককফি অরিজিনাল ও ম্যাককফি গোল্ড জার কফি বাজারজাত করা হচ্ছে।

Visit sportbet.rodeo for more information.

এসিআই বেভারেজেস জানিয়েছে, গরম পানীয়ের বাজার, বিশেষ করে কফির ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের কফি পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।

ম্যাককফি বিশ্বের ৬০টির বেশি দেশে বাজারজাত হয়। ব্র্যান্ডটির মূল প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেড সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। ইনস্ট্যান্ট কফির পাশাপাশি চা, হট চকলেট ও স্ন্যাকসসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য আছে প্রতিষ্ঠানটির।

বাংলাদেশে ব্র্যান্ডটির ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ভবিষ্যতে স্থানীয়ভাবে ম্যাককিফের জার কফি ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি উৎপাদনের পরিকল্পনা আছে। পাশাপাশি ক্রেতাদের জন্য নতুন স্বাদের কফিপণ্য বাজারে আনার উদ্যোগও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম ও এসিআই ফুড অ্যান্ড বেভারেজের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা জাকির ইবনে হাই। এ ছাড়া এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডির পরিচালক প্রদীপ চৌহান ও মহাব্যবস্থাপক তান বুন হুয়া উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা কার্যালয়ের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো।

এসিআই বেভারেজেস এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড সানকুইক ও নিজস্ব ইলেকট্রোলাইট পানীয় বাজারজাতের মাধ্যমে এ খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে। ম্যাককফি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির পানীয় পণ্যের পরিসর আরও বাড়ল।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে জাপানের মিৎসুই অ্যান্ড কোং। ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিসের মাধ্যমে এ দেশে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, খাদ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে যুক্ত হয়েছে তারা। সাম্প্রতিক বছরগুলোতে এসিআই গ্রুপের সঙ্গেও প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারিত হয়েছে।

Read full story at source