রাজশাহীতে জুনিয়র টেনিসের পর্দা নামল, কোন দেশের কে চ্যাম্পিয়ন
· Prothom Alo

রাজশাহীতে শেষ হলো ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট। ছয় দিনের এই আসরে চারটি ইভেন্টে ছয়জন খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়েছেন।
Visit hilogame.news for more information.
ছেলেদের এককে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল। দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি। মেয়েদের এককে চীনের জিমো সঙ এবং দ্বৈতে একই দেশের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জেতেন।
রাজশাহী টেনিস কমপ্লেক্সে আজ সকালে ছেলেদের একক ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্ট। এতে চাইনিজ তাইপেইয়ের জিচে চেনকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন লিকুল পার্টচারাপুল। প্রথম সেটে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে জয় নিশ্চিত করেন থাইল্যান্ডের এই খেলোয়াড়।
টুর্নামেন্টে একটি ম্যাচের মুহূর্তটুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, ‘ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তাঁরা ফাইনালে জায়গা করে নিয়েছেন। ফাইনালেও তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। লিকুল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন। ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিতেছেন।’
ছেলেদের এককে রানার্সআপ হলেও দ্বৈতে শিরোপা জিতেছেন চাইনিজ তাইপের জিচে চেন। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বৈত ফাইনালে তাঁর ও ওয়েই-চেং ট্যাংয়ের জুটি ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের বর্ণাঢ্য শুরুমেয়েদের একক ও দ্বৈত—দুই ইভেন্টেই শিরোপা জিতেছে চীন। মেয়েদের এককের ফাইনালে নিজ দেশের জেনসি ডঙকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন জিমো সঙ। অন্যদিকে মেয়েদের দ্বৈতে সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জেতেন। মেয়েদের এককে হাড্ডাহাড্ডি লড়াই না হলেও দ্বৈতে লড়াই করেই জিততে হয়েছে চীনের মেয়েদের।
মেয়েদের একক ও দ্বৈত ইভেন্টে শিরোপা উঠেছে চীনের ঘরে৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় ছয় দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেন। বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টজুড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। আজ শনিবার ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু, মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্যসচিব প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল।