পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী
· Prothom Alo

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। রাজ্য সচিবালয় নবান্ন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে গতকাল বুধবার। এই পদ একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান। এ নিয়োগ এমন এক সময়ে দেওয়া হয়েছে, যখন বিজেপি সরকার বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল তথা চলচ্চিত্রক্ষেত্রে তাদের অবস্থান আরও জোরদার করতে চাইছে।
Visit rouesnews.click for more information.
শিগগিরই নতুন পদে মিঠুন দায়িত্ব নেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে একটি শুটিংয়ের জন্য আলিপুরদুয়ারে রয়েছেন মিঠুন। সেখান থেকেই নতুন এই দায়িত্ব দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী বিজেপির একজন সক্রিয় প্রচারক এবং পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।
কিংবদন্তি বাঙালি অভিনেতা উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন।