জাকার্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো অ্যাসোসিওর সম্মেলন

· Prothom Alo

আঞ্চলিক সহায়তা, এআই ইকোসিস্টেম জোরদার এবং টেকসই প্রযুক্তি প্রসারের অঙ্গীকারের মাধ্যমে ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ বুধবার শেষ হয়েছে ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আয়োজিত তিন দিনের এই আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনে ২৭টি দেশের প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীরা অংশ নেন।

Visit saltysenoritaaz.com for more information.

সম্মেলনের সমাপনী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি, স্মার্ট সিটি ও ইন্ডাস্ট্রিয়াল এআই নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখেন ইন্দোনেশিয়ার ক্রিয়েটিভ ইকোনমিমন্ত্রী তেওকু রিফকি হারসিয়া। এরপর ‘এআই এক্সপেরিমেন্টস টু এআই ফ্যাক্টরি’বিষয়ক প্যানেল আলোচনার পাশাপাশি ক্লাউডসেকের কার্যক্রম তুলে ধরা হয়।

দুপুরের পর এশিয়া-ওশেনিয়া অঞ্চলের জন্য শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সংলাপ ও প্যানেল আলোচনায় অংশ নেন প্রযুক্তিবিশেষজ্ঞরা। তথ্য আদান-প্রদান, সাইবার নিরাপত্তা এবং ক্রস-বর্ডার স্টার্টআপ সহযোগিতার ওপর গুরুত্ব দেন তাঁরা। পরবর্তী সময়ে এআই গভর্ন্যান্স, ডিভাইস-লেভেল এআই প্ল্যাটফর্ম এবং এন্টারপ্রাইজ ওয়ার্কফ্লো অটোমেশন শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। বিকেলে জমকালো সমাপনী অনুষ্ঠানে পরবর্তী আয়োজক দেশ মিয়ানমারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সম্মেলন শেষে অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রযুক্তিবিদদের নিয়ে সফল একটা সম্মেলন করতে পেরেছি। অ্যাসোসিওর পক্ষ থেকে আমি পলিসি টাস্কফোর্স কমিটি, গবেষণা দল, সদস্যদেশ এবং সংশ্লিষ্ট সব ব্যক্তির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাঁদের নিষ্ঠা ও দক্ষতার কারণে এই সম্মেলন সফল হয়েছে। আমরা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, ২০২৭ সালে অ্যাসোসিও ডিজিটাল সামিট হবে মিয়ানমারে।’

Read full story at source