পর্তুগালের সমালোচনায় রোনালদোর ‘লাইক’
· Prothom Alo
দূরত্ব যে তৈরি হয়েছে, সেটা স্পষ্ট হয়ে গেছে ম্যাচের এক দিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনাতেই।
এবার সেই ক্ষতে আরও ঘা দিলেন পর্তুগিজ তারকা। পর্তুগাল দলে রোনালদোর প্রতি আচরণের সমালোচনা করা এক পোস্টে ‘লাইক’ দিয়েছেন রোনালদো নিজেই। সরাসরি কোনো মন্তব্য না করলেও তাঁর এই ‘লাইক’ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Visit orlando-books.blog for more information.
ইনস্টাগ্রামে পোস্টটা ছিল সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ফেলিপে মেলোর। সেই পোস্টে মেলো বলেছেন, আর্জেন্টিনা যেভাবে লিওনেল মেসিকে সম্মান করে, পর্তুগাল রোনালদোকে সেভাবে দেখে না। তাঁর মন্তব্যটি এ রকম, ‘পর্তুগিজরা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যেভাবে আচরণ করে, আর্জেন্টাইনরা লিওনেল মেসির সঙ্গে যেভাবে আচরণ করে, তার মধ্যে বিশাল পার্থক্য আছে।’
সম্প্রতি ডেনমার্কে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদোরোনালদোর প্রতি প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্মানের কথাও তুলে ধরেছেন সাবেক এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নরওয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রোনালদোর ভক্ত রাসমুস হয়লুন্দ পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। মেলোর বক্তব্য, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর কাছাকাছিও কেউ নেই। তাঁকে এভাবে চলে যেতে দেওয়া যায় না।’
সেই বক্তব্যের পোস্টেই রোনালদোর অ্যাকাউন্টের ‘লাইক’ দেখা গেছে। যার অর্থ মেলোর মন্তব্যে তিনি পছন্দ করেছেন। পর্তুগাল দলের সঙ্গে রোনালদোর দূরত্ব ঘোচানোর প্রক্রিয়া শুরু হয়েছে—এমন খবরের মধ্যেই পাওয়া গেল রোনালদোর ইনস্টাগ্রাম প্রতিক্রিয়া।
এবারের ফিফা উইন্ডোয় পর্তুগালের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে একাদশে ছিলেন রোনালদো। তবে নরওয়ের বিপক্ষে পরের ম্যাচে কোচ তাঁকে বেঞ্চে বসিয়ে দেন, এমনকি বদলিও নামাননি। এ নিয়ে ক্ষুব্ধ রোনালদো পরে অনুশীলন করেননি। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের দিন তিনি কোপেনহেগেন ছেড়ে যান। জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করার খবর নিজেই জানান ফেসবুক পোস্টে। সময়মতো কারণও জানাবেন বলেছিলেন তখন।
রোনালদোবিহীন পর্তুগাল ডেনমার্কের বিপক্ষে জয়ের পর আগামীকাল আবার নরওয়ের বিপক্ষে খেলবে।
রোনালদো–রহস্য: বিদায়ের সুর, না আরেকটি বিতর্কিত অধ্যায়