এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর

· Prothom Alo

এসবিএসি ব্যাংক পিএলসি (সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক) তাদের শাখা পরিচালনায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে স্থায়ী কর্মী নেওয়া হবে। পদভেদে জ্যেষ্ঠতা অনুযায়ী ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ থেকে ‘এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে ১৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

Visit bettingx.club for more information.

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: এসবিএসি ব্যাংক পিএলসি।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।

চাকরির ধরন: ফুলটাইম (স্থায়ী)।

পদমর্যাদা: সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবদনের সময় বৃদ্ধি

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। সিএ, সিএমএ, এসিসিএ, সিএফএ, এমপিএ, এমপিএফ, এমপিবি অথবা এমবিএম কোর্সসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা

যেকোনো স্বনামধন্য ব্যাংকে ব্যাংক কর্মকর্তা হিসেবে সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীরা এমটিও বা প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে থাকলে অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা

১৮ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর।

অন্যান্য যোগ্যতা

শাখা পরিচালনা, ব্যাংকিং অপারেশনস, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক বাণিজ্য ও ব্যবসায়িক উন্নয়নে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা ও আন্তব্যক্তিক সম্পর্ক বজায় রাখার সামর্থ্য আবশ্যক।

বিশেষ শর্ত: চাকরিতে বিরতি থাকা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর)

প্রধান দায়িত্বসমূহ

শাখার পোর্টফোলিও পরিচালনা করা ও ব্যাংকের নির্ধারিত ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন করা। ব্যাংকের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অর্পিত লক্ষ্য অনুযায়ী দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও আমানত-ঋণের প্রবৃদ্ধি নিশ্চিত করা। শাখার সেলস টিম পরিচালনা, নতুন নতুন ব্যবসা ও গ্রাহক সংগ্রহ করা। অ্যান্টি-মানি লন্ডারিং (AML) নির্দেশিকাসহ সব ধরনের ব্যাংকিং রেগুলেটরি কমপ্লায়েন্স ও অভ্যন্তরীণ তদারকি কঠোরভাবে পরিপালন করা। শাখা কর্মীদের পরিচালনা ও তাঁদের লক্ষ্য অর্জনে সহায়তার মাধ্যমে দক্ষ টিম গঠন করা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬

Read full story at source