লিটনদের এ কোন রূপ, শ্রীলঙ্কা ‘বি’ দলের কাছে বড় হারে জুটল না ব্রোঞ্জও
· Prothom Alo

এমন অসহায় আত্মসমর্পণ! তাও শ্রীলঙ্কার ‘বি’ দলের বিপক্ষে!
Visit asg-reflektory.pl for more information.
এমন সকাল নিশ্চয়ই চাননি বাংলাদেশের সমর্থকেরা। জাপানের নিশিনে লিটন দাসের দল ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরেছে ৬৩ রানে। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৭.২ ওভারে ১০২ রানে।। তাতে এশিয়ান গেমস ক্রিকেটে মূল দল পাঠিয়েও কোনো পদক পাওয়া হলো না বাংলাদেশের।
শ্রীলঙ্কা এশিয়ান গেমস ক্রিকেটে মূল দল পাঠায়নি। এরপরও দলটার কাছে বাংলাদেশ হারতেই পারে। কিন্তু তাই বলে এভাবে! যে উইকেটে শ্রীলঙ্কা ১৬৫ রান তুলল, সেই একই উইকেটে ব্যাটিংয়ের এত বেহাল দশা! টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান সাইফ হাসান, তানজিদ হাসান আর লিটন দাস আউট হয়েছেন শূন্য রানে। লিটন আর শূন্য তো অনেকটা সমার্থক হয়ে উঠছে।
সর্বশেষ ৫ টি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে চারবারই শূন্য রানে ফিরেছেন অধিনায়ক। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে ৩০ রানও আসেনি। সর্বোচ্চ ২৬ রান করেন স্পিনার নাসুম আহমেদ, ইয়াসির আলী করেছেন ২১ রান। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নুয়ান তুশারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহানের।
অথচ টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুন। ২১ রান তুলতেই শ্রীলঙ্কা উইকেট হারিয়েছিল ৪ উইকেট। ১০ ওভারে রান তুলেছিল ৫১। খেলাটা আবার বাংলাদেশের হাতের মুঠো থেকে বের করে দিয়েছেন মোস্তাফিজুর রহমানই।
এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কাতিনি যখন আজ প্রথমবার বোলিংয়ে আসেন শ্রীলঙ্কার রান তখন ১৩ ওভারে ৫ উইকেটে ৬৫। এই সময়ে বোলিংয়ে এসে এক ওভারে ২৫ রান দিয়েছেন মোস্তাফিজ। সেই ওভারে মোস্তাফিজের কী হয়েছিল, তা তিনিই বলতে পারবেন। ওভারটি শেষ করতে তাঁর বল করতে হয়েছে ১১টি!
বিশ্বকাপে কি কঠিন গ্রুপে পড়ল বাংলাদেশমোস্তাফিজের ২৫ রানের ওভারের পর বোলিংয়ে আনা হয় রিশাদ হোসেনকে। তিনি সেই ওভারে দেন ১৬ রান।দুই ওভারে ৪১ রান দিয়ে ফেললে কী খেলার আর নিয়ন্ত্রণ থাকে! ১৩ থেকে ১৮—এই ৫ ওভারে বাংলাদেশের বোলাররা দেন ৮৩ রান। বাংলাদেশকে এই যন্ত্রণা সবচেয়ে বেশি দেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থারিন্দু রত্নায়েকে। ২৭ বলে ফিফটি করা এই ব্যাটসম্যান ৩২ বলে করেছেন ৬৫। তাঁর ইনিংসটাই শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯ (রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬) বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২ (নাসুম ২৬, ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১, রিশাদ ১০ থুসারা ২/১৮. রত্নায়েকে ২/১৮, ভিসাকান্ত ২/২৬, সাহান ২/১৭) ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কোচকে নিল বাংলাদেশ