‘ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী’ বই নিয়ে পাঠচক্র
· Prothom Alo

ফেনী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রাচীন, ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত জনপদ। ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে জেলাটি অত্যন্ত সমৃদ্ধ। ভাষাশহীদ আবদুস সালাম, কৃষক বিদ্রোহের নায়ক শমশের গাজী এবং রাজনীতিবিদ হাবিবুল্লাহ বাহার চৌধুরীর জন্মভূমি এখানে।
Visit sportbet.rodeo for more information.
২৪ সেপ্টেম্বর বিকেলে ‘ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ফেনী বন্ধুসভা। শহরের আর্য সাংস্কৃতিক কেন্দ্রে এ আসর বসে।
ফেনী বন্ধুসভার পাঠচক্রের আসর।শুরুতে বইটির সারসংক্ষেপ তুলে ধরেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তী। একে একে অন্য বন্ধুরাও বইটি পাঠ করেন।
পাঠচক্রে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও জাসাস ফেনী জেলার সভাপতি কাজী ইকবাল আহমদ, বন্ধুসভার উপদেষ্টা এবং দৈনিক অজেয় বাংলার সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন হৃদয়, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় নাথ, সাংস্কৃতিক সম্পাদক রাইসা ফারুক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অর্ণব রায় চৌধুরীসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা