কুমিল্লায় রোসার নতুন শোরুম
· Prothom Alo

বাংলাদেশের স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার শিল্পের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘রোসা’ কুমিল্লায় যাত্রা শুরু করেছে। শহরের চকবাজার এলাকার শুদ্ধির পুকুরপাড়ের নূরপুর চৌমুহনীতে ‘মেসার্স আলম স্টোর’ নামে নতুন শোরুমটি উদ্বোধন করা হয়।
গত শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোসার হেড অব বিজনেস মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সৈয়দ নাহিদুর রহমান, ডেপুটি মার্কেটিং ম্যানেজার এস এম নাহিন; রোসা স্যানিটারিওয়্যায়ের হেড অব সেলস বিশ্বজিৎ পাল প্রমুখ।
Visit casino-promo.biz for more information.
নতুন এই শোরুমে রোসার আধুনিক ডিজাইন, মান ও কার্যকারিতার সমন্বয়ে তৈরি বিভিন্ন স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার কালেকশন প্রদর্শিত হয়েছে। এর ফলে কুমিল্লা ও আশপাশের এলাকার গ্রাহকরা সরাসরি রোসার পণ্য দেখার এবং আধুনিক বাথরুমের জন্য উপযুক্ত সমাধান বেছে নেওয়ার সুযোগ পাবেন।