পাহাড় ও সমুদ্রের দুই বন্ধুসভার সেতুবন্ধ

· Prothom Alo

সমুদ্রের ঢেউ পেরিয়ে এবার পাহাড়ের টানে কক্সবাজার বন্ধুসভার বন্ধুরা। বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তাঁরা শুধু মেধাবীদের অভিনন্দনই জানাননি, গড়ে তুলেছেন পাহাড় ও সমুদ্রের দুই বন্ধুসভার মধ্যে নতুন এক সেতুবন্ধ। সংবর্ধনা শেষে দুই বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টাদের নিয়ে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা।

Visit turconews.click for more information.

পাহাড় ঘেরা শহর বান্দরবানে কক্সবাজারের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা। শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই অঞ্চলের বন্ধুসভার সদস্যদের মধ্যে তৈরি হয় আন্তরিক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ।

অনুষ্ঠান শেষে বান্দরবান বন্ধুসভা ও কক্সবাজার বন্ধুসভার উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে দুই অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বান্দরবানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে কক্সবাজার বন্ধুসভার সভাপতি আবদুল নবী বলেন, ‘পাহাড় ও সমুদ্র দুটিই পর্যটনের জন্য দিন দিন সমৃদ্ধ হচ্ছে। সমুদ্রের ঢেউয়ের কলরব ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত।’

প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান ও বন্ধুসভার উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা বলেন, বান্দরবান বন্ধুসভার সঙ্গে সমন্বয় সভায় একত্র হওয়া দুই অঞ্চলের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পাহাড় ও সমুদ্রের এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হলে সাংগঠনিক কার্যক্রম আরও সুন্দর ও গতিশীল হবে।

আব্দুল কুদ্দুস রানা আরও বলেন, দুই অঞ্চলের বন্ধুসভার মধ্যে নিয়মিত যোগাযোগ ও যৌথ কার্যক্রম থাকলে তরুণদের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।

কক্সবাজার ও বান্দরবান বন্ধুসভার সমন্বয় সভা।

সমন্বয় সভায় প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান বন্ধুসভার সভাপতি বিশ্বজিৎ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রদীপ্ত বড়ুয়া, বন্ধু শান্তা ইসলাম, মুনতাছির বিন তাছিব, তাফসীরুল ইসলাম, বীণাপাণি চক্রবর্তী, হোসনে আরা শিরিন, রাজেশ দাশ ও মঈনুদ্দিন রাজু উপস্থিত ছিলেন।

কক্সবাজার বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা, সভাপতি আবদুল নবী, সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মারগোব মোর্শেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আল আমিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা ছিদ্দিকা, কার্যনির্বাহী সদস্য রাইসা ও আফ্রিদি কুদ্দুস।

সভাপতি, কক্সবাজার বন্ধুসভা

Read full story at source