জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেটা অ্যানালিটিকস–ফ্রিল্যান্সিংসহ ১৫টি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, করুন আবেদন

· Prothom Alo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি (দুই সেমিস্টার) স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে। এ কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) আগ্রহী প্রার্থীরা ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রাথমিক ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফরম পূরণ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে আবেদন ফি বাবদ ১ টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংগ্রহ করতে হবে।

Visit biznow.biz for more information.

পিজিডি প্রোগ্রামে ভর্তির বিষয়গুলো—

সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনিউরশিপ, ল্যাংগুয়েজ (আরবি), ল্যাংগুয়েজ (ইংরেজি), কালিনারি সায়েন্স (শেফ), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ফ্রিল্যান্সিং (গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং অ্যান্ড ওয়েব ডিজাইন)।

যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রাম, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি—

জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম ও শর্তানুযায়ী যোগ্য বিবেচিত হলে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্কিল-বেজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে (একই সেশনে) অধ্যয়নরত কোনো প্রার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। এই শর্তের ব্যত্যয় করে কোনো প্রার্থী এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হলে তাঁর ভর্তি বাতিলের অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। আবেদন ফরমে আবেদনকারীর কোনো তথ্য বা ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলে তাঁর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

*ভর্তির বিস্তারিত দেখুন এখানে

ইউনিসেফে ইন্টার্নশিপ, আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও সদ্য স্নাতকেরা উত্তরপত্র মূল্যায়নে এত ভুল কেন, মূল্যায়নব্যবস্থা নিয়ে প্রশ্ন

Read full story at source