শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল
· Prothom Alo
শরীয়তপুরের ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার বিকেলে নড়িয়া ও জাজিরা উপজেলার দুটি স্থানে এসব মিছিল হয়। মিছিলের কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নড়িয়া উপজেলার গাগ্রিজোড়া এলাকায় ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগ এবং যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল করছেন। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানকে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিতে ও স্লোগান দিতে দেখা যায়।
Visit somethingsdifferent.biz for more information.
ভিডিওতে একই মহাসড়কের জাজিরা উপজেলার তালতলা এলাকায় আরেকটি মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে তাঁদের স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিলে বিভিন্ন স্লোগান দেন। শুক্রবার বিকেলে জাজিরা উপজেলার তালতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কেনড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্রলীগের সড়কে মিছিল করার বিষয়টি আমরাও জানতে পেরেছি। পুলিশের একটি দল সেখানে কাজ করছে। ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ৬ সেপ্টেম্বর শরীয়তপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। একই দিন তুলাশার এলাকায় যুবলীগের নেতা-কর্মীরাও মিছিল করেন। এসব মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে পাঠায় পুলিশ।