নতুন করে জিপিএ–৫ পেল ৩০৭৯ পরীক্ষার্থী, দেখে নিন কোন বোর্ডে কত

· Prothom Alo

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। পুনর্মূল্যায়নের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একই সময়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

Visit somethingsdifferent.biz for more information.

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

কোন বোর্ডে কতজন ফেল থেকে পাস এবং কতজন নতুন করে জিপিএ-৫ পেয়েছে

দেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। আর ৫৬ হাজার ২৫৯টি খাতায় নম্বর পরিবর্তন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে মার্কেটিং–বিষয়ক সার্টিফিকেট কোর্স, ২ বছরের অভিজ্ঞতা, ফি ৩২০০০

ঢাকা বোর্ড

ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৪ হাজার ১৮৪ জন। এর মধ্যে ৯৪ হাজার ২৩৬ জন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। মোট ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড এবং ২১ হাজার ৬৯টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন।

রাজশাহী বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। এর মধ্যে ৩৯ হাজার ৭৬২ জন পুনর্নিরীক্ষণের আবেদন করেন। মোট ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ৬৩১ জনের গ্রেড ও ১ হাজার ৪০৩টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের পর ১১১ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন।

নিজস্ব ক্যাম্পাস ছাড়াই ২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়, ভাড়া স্থাপনায় যেনতেন পাঠদান

কুমিল্লা বোর্ড

কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে ৩৫ হাজার ৯২৯ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। মোট ৯১ হাজার ৪৯৪টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ২ হাজার ১৫৫ জনের গ্রেড এবং ৪ হাজার ৭৩টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। এ বোর্ডে ৩৩৬ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন।

যশোর বোর্ড

যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন। এর মধ্যে ২৮ হাজার ৮৬২ জন পুনর্মূল্যায়নের আবেদন করে। মোট ৭৪ হাজার ৭১৭টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ১ হাজার ৬৮৪ জনের গ্রেড এবং ১ হাজার ৭৪৪টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। ফলাফল পরিবর্তনের পর ৩৮০ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন।

চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এর মধ্যে ৩৯ হাজার ৭৯৮ জন পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে। মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ১ হাজার ১৮৫ জনের গ্রেড এবং ২ হাজার ৯৭৫টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ১৯০ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।

বরিশাল বোর্ড

বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ছিল ৮০ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ১৭ হাজার ২৮৩ জন পুনর্মূল্যায়নের আবেদন করে। মোট ৫০ হাজার ২৯৩টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ১ হাজার ৫ জনের গ্রেড এবং ৩ হাজার ১১৮টি খাতার নম্বর সংশোধন করা হয়েছে। এ বোর্ডে ৭৯ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

ফেল থেকে পাস ৪০৮৫, নতুন করে জিপিএ–৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

সিলেট বোর্ড

সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৭৯ জন। এর মধ্যে ২০ হাজার ৭৮৩ জন পুনর্মূল্যায়নের আবেদন করে। মোট ৫০ হাজার ৭১৩টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ১ হাজার ২৮৬ জনের গ্রেড এবং ২ হাজার ৫৮৭টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। ফলাফল পরিবর্তনের পর ১৮৬ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।

দিনাজপুর বোর্ড

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। এর মধ্যে ৩৭ হাজার ২৯৬ জন পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে। ৮৯ হাজার ২৮৬টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ৩ হাজার ৩৫৪ জনের গ্রেড এবং ৫ হাজার ৬৩৬টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৮৬৭ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭৫ জন।

ময়মনসিংহ বোর্ড

ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ২৮ জন। এর মধ্যে ২৭ হাজার ৬৭৬ জন পুনর্মূল্যায়নের আবেদন করে। ৭১ হাজার ৬৬টি খাতা পুনর্মূল্যায়ন করা হয়। এতে ৫ হাজার ৩২১ জনের গ্রেড এবং ৬ হাজার ৫৩৮টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। এ বোর্ডে ১ হাজার ১৮০ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন।

মাদ্রাসা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৬ হাজার ১৮২ জন। এর মধ্যে ৪০ হাজার ১২০ জন পুনর্মূল্যায়নের আবেদন করে। মোট ১ লাখ ৩ হাজার ৫০৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ১ হাজার ৫৪৯ জনের গ্রেড এবং ৫ হাজার ৯৪৪টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এতে ২৫৫ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন।

কারিগরি বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ২০ হাজার ৩০৭ জন পুনর্মূল্যায়নের আবেদন করে। মোট ৩৪ হাজার ৩০৫টি খাতা পুনর্নিরীক্ষণের করা হয়। এতে ৬৬৭ জনের গ্রেড পরিবর্তন এবং ১ হাজার ১৭২টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। এ বোর্ডে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

Read full story at source