এআই ও মার্কেটিং: বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে ফিলিপ কটলারের সরাসরি আলোচনা

· Prothom Alo

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আসছেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। ১০ সেপ্টেম্বর রাত ৯টায় ফেসবুক লাইভে তিনি ‘এআই যুগে মার্কেটিং কীভাবে বদলে যাচ্ছে’ বিষয় নিয়ে কথা বলবেন আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিকের সঙ্গে। এটি আয়োজন করছে আইডিয়ান কনসালটিং। অনুষ্ঠানে কি-নোট বক্তা হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক ওয়াল্ডেমার ফোয়ের্টশ। তিনি ফিলিপ কটলারের সঙ্গে ‘বি২বি ব্র্যান্ড ম্যানেজমেন্ট’ বইয়ের সহলেখক।

Visit turconews.click for more information.

ফিলিপ কটলারের আলোচনার পর ‘মার্কেটিংয়ে এআই: হাইপ, বাস্তবতা ও বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন খাতের মার্কেটিং ও ব্যবসায়িক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন। প্যানেলে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রেজওয়ানুল হক খান, গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, প্রথম আলোর জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) বিনয় দাস, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান এবং এটেক গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর শুভাশিস ভৌমিক। আলোচনা সঞ্চালনা করবেন স্বপ্নের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড গ্রোথ) মাহাদি ফয়সাল।

আয়োজকেরা জানান, অনুষ্ঠানটির নিবন্ধন সবার জন্য উন্মুক্ত ও বিনা মূল্যে। এরই মধ্যে ৪০ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। ফিলিপ কটলারের সেশনটি সরাসরি দেখা যাবে মার্ক অনুপম মল্লিকের ফেসবুক প্রোফাইল থেকে।

রেজিস্ট্রেশন করুন এখানে

Read full story at source