লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জীবনকে অধ্যয়ন করা

· Prothom Alo

তরুণ লেখকদের নিয়ে প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’–এ কথাসাহিত্যিক সাদাত হোসাইন লেখকসত্তা, কবিতা, পাঠক ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। লেখক ও পাঠকের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি ‘ডেথ অব দ্য অথর’ ধারণার প্রসঙ্গ তুলে বলেন, ‘লেখকের টেক্সট পাঠকের কাছে গেলে লেখকের মৃত্যু হয়। লেখকের মৃত্যুর মধ্য দিয়ে পাঠকের জন্ম হয়।’

লেখকের লেখা পাঠকের কাছে পৌঁছে যাওয়ার পর সেটির অর্থ আর শুধু লেখকের নিয়ন্ত্রণে থাকে না। পাঠক নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও উপলব্ধি দিয়ে লেখাটিকে নতুনভাবে আবিষ্কার করেন। ফলে একই লেখা ভিন্ন পাঠকের কাছে ভিন্ন অর্থ ও অনুভূতি তৈরি করতে পারে।

Visit cat-cross.com for more information.

‘অথর থেকে অথরিটি’ হয়ে ওঠার প্রসঙ্গে সাদাত হোসাইন বলেন, ‘শুধু লেখক হলেই হবে না, নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে হবে। অনেকেই বলেন, লিখতে হলে প্রচুর পড়তে হবে। তবে শুধু পড়লেই লেখক হওয়া যায় না। পৃথিবীতে অনেক মানুষ আছেন, যাঁরা প্রচুর বই পড়েছেন, কিন্তু একটি লাইনও লিখতে পারেন না।’

প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’।

তাঁর মতে, রিড মানে পড়া, আর স্ট্রাডি মানে অধ্যয়ন। তাই লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জীবনকে অধ্যয়ন করা। জীবনের ভাষা হলো পর্যবেক্ষণ, সংবেদনশীলতা ও অনুভূতির গভীরতা। লেখক হতে হলে এই তিনটি বিষয় গভীরভাবে বুঝতে হবে।

নিজের কবিতা লেখার অভিজ্ঞতা তুলে ধরে সাদাত হোসাইন জানান, চলতি পথে মাথায় যা আসে, কখনো তা লিখে ফেসবুকে পোস্ট করেন। পরে দেখা যায়, সেটিই কবিতা হয়ে গেছে এবং পাঠকের কাছে জনপ্রিয় হয়েছে। অনুভূতি কখন কবিতা হয়ে যায়, লেখক নিজেও জানেন না।

কবিতা লেখার প্রসঙ্গে সাদাত হোসাইন বলেন, ‘আপনাকে নিয়ে তো কবিতা লেখা যায় না, কবিতা লিখতে হয় তোমাকে নিয়ে।’ তাঁর মতে, কবিতায় শুধু বিষয় থাকলেই হয় না; সেই বিষয়কে ঘিরে লেখকের অনুভূতি ও উপলব্ধিও থাকতে হয়।

গুরুর আশ্বাসের হাত ভাবশিষ্যের পিঠে

নিজের লেখা ‘যেতে যেতে তোমাকে কুড়াই’ ও ‘আমার কোনো বন্ধু নেই’ প্রসঙ্গেও কথা বলেন সাদাত হোসাইন। ‘আমার কোনো বন্ধু নেই’ লেখার পর তাঁর কাছের অনেক বন্ধু এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাঠকেরাও জানতে চেয়েছেন, সত্যিই কি তাঁর কোনো বন্ধু নেই। এ প্রসঙ্গে লেখকের লেখা ও ব্যক্তিজীবনকে এক করে না দেখার বিষয়টি উঠে আসে।

নিজের সক্ষমতার জায়গা খুঁজে নেওয়ার উদাহরণ দিয়ে সাদাত হোসাইন বলেন, মাছ ডাঙায় দুর্বল, কিন্তু জলে দক্ষ সাতারু; একইভাবে বানর গাছে দক্ষ, কিন্তু সাঁতার ভালো পারে না। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে প্রত্যেককে নিজের শক্তির জায়গাটি খুঁজে নিয়ে সেখানে দক্ষ হয়ে ওঠার পরামর্শ দেন তিনি।

অংশগ্রহণকারী, লেখক বন্ধু উৎসব ২০২৬

Read full story at source