দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি, হৃদয়ের ইতিহাস

· Prothom Alo

গতকালই ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। বড় কিছু করবেন ওই আশা তাই ছিল। আজ তা করেও ফেললেন তাওহিদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনি ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কীর্তি গড়লেন হৃদয়। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি এই ডানহাতি ব্যাটসম্যান।

Visit saltysenoritaaz.com for more information.

ডাবল সেঞ্চুরিটা তিনি গতকালই পেয়ে গিয়েছিলেন। আজ ধীরে ধীরে এগোন ট্রিপল সেঞ্চুরির দিকে। চারদিনের ম্যাচের শেষদিনের দ্বিতীয় সেশনে এসে সেঞ্চুরি পেলেন। বোস্টের বল মিড অনে ফেলে দ্রুত দৌড়ে দুই রান নিয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ হয় তাঁর। ৪৫১ বল খেলে এই কীর্তি গড়েছেন হৃদয়।

বিস্তারিত আসছে

Read full story at source