আসিয়ান কাপের জন্য ২৮ জনের প্রাথমিক দল

· Prothom Alo

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ‘ফিফা আসিয়ান কাপ’ সামনে রেখে আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ টমাস ডুলির অধীনে ২৭ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার আগে আগামীকালই ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।

Visit turconews.click for more information.

তবে প্রাথমিক এই দলে নেই বিদেশি লিগে খেলা কোনো ফুটবলাররা। বাফুফে জানিয়েছে, তাঁরা পরে ক্যাম্পে যোগ দেবেন। বর্তমানে বিদেশে খেলছেন হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, কিউবা মিচেল, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট থেকে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা। বাফুফের নির্বাহী সভায় সেটি অনুমোদিত হয়েছে।

ফিফা আরব কাপের আদলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর। চলতি বছরের ফিফা কংগ্রেসে এটি চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত নাম সরিয়ে নেয়। আগেই চীনের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়েছিল। এবার ভারতের জায়গায় সুযোগ পেল বাংলাদেশ।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে আসিয়ান কাপের আসর। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

এই টুর্নামেন্ট দিয়েই শুরু হচ্ছে ডুলির নতুন বাংলাদেশ অধ্যায়। ২৭ আগস্ট মাঠের অনুশীলনে নামবে দল। আপাতত প্রধান লক্ষ্য—খেলোয়াড়দের এক ছাতার নিচে এনে সময়ের সেরা ব্যবহার করা।

২৮ জনের প্রাথমিক স্কোয়াড

গোলিকপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।

Read full story at source