চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর
· Prothom Alo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৯ জানুয়ারি এ পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন এ বিজ্ঞপ্তিতে সই করেন।
Visit tr-sport.click for more information.
বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, আগামী বছর ২৯ জানুয়ারি শুক্রবার ‘সি’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি হবে।
এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
গত বছরের মতো এ বছরও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
জানতে চাইলে ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন প্রথম আলোকে বলেন, ‘আজকেই আমাদের ভর্তি কমিটির প্রথম বৈঠক হলো। এ বৈঠকে পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর বাইরে এখন অবধি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’