জ্বালানি পরিস্থিতির উন্নতি হচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
· Prothom Alo

মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার বা কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল বলে জনিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। তিনি বলেন, এটি সমাধান হয়েছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে। সংকট সমাধানে সরকার গ্যাস উৎপাদন ও নবায়নযোগ্য বিদ্যুতে যাচ্ছে।
আজ বুধবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
Visit afrikasportnews.co.za for more information.
চলমান গ্যাস–সংকট নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘জ্বালানি নীতি আমদানিনির্ভর করা হয়েছিল। সংকট দূর করতে আমরা কাজ করছি। সাময়িক সংকট তৈরি হয়েছে, এটা দূর করা হচ্ছে। প্রয়োজন মেটাতে আমরা গ্যাস আমদানি করছি। তবে গ্যাস আমদানি করলেই হবে না, এলএনজি স্টেশনও লাগবে। এটি বসাতেও সময় লাগবে।’
এ সময় দেশে জ্বালানি তেলের মজুত নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। বর্তমানে দেশে দেড় মাসের জ্বালানি তেলের মজুতের সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এটিকে তিন মাস এবং পরবর্তী সময়ে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে। জোনায়েদ সাকি বলেন, গ্যাস আমদানির পাশাপাশি এলএনজি অবকাঠামো সম্প্রসারণ, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ খাতের সংকট কাটানোর চেষ্টা চলছে।
একনেক সভায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ (দ্বিতীয় সংশোধন), ডেসকোর এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (প্রথম সংশোধন) অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প নিয়ে আলোচনার সময় সাংবাদিকেরা বর্তমান জ্বালানিসংকট নিয়ে জানতে চান।