প্রেমহীনতা

· Prothom Alo

যুবক প্রেমে পড়েছিল
সে এখন রিক্ত, নিঃস্ব
কখনো কখনো সে অধিক ক্রোধে
উপরঅলাকে বলে, ‘তুই একটা জালিম’

দিনের আলোর সাথেও তুই–তোকারি
অন্ধকারকে সে ভাবে শুয়োরের বাচ্চা
বইয়ের পাতার ভাঁজে যে শুকনো গোলাপ
তাকে তার মনে হয় বেশ্যার দালাল

যুবক বিপুল ক্রোধে গোলাপ পোড়ায়
অ্যাসিড খোঁজে, আগুন খোঁজে
‘তুই একটা কুত্তি, মাগী, ছিনাল, বেশ্যা’
গালির তীব্র গন্ধে মাতাতে চায় বাতাস

প্রেম না বোঝা যুবকেরা প্রেম ভেঙে গেলে
আকাশ–বাতাস, চন্দ্র–সূর্য, গ্রহ–তারা
সবকিছুকেই ভাবে নষ্ট চরিত্রের
ভাবে, একাই নিষ্পাপ সে পাপী পৃথিবীতে

Visit playerbros.org for more information.

১৯ জুলাই/ ২০২৬

Read full story at source