জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রফেশনাল কোর্সের আবেদন শেষ ১৭ আগস্ট
· Prothom Alo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের রিলিজ স্লিপে ভর্তির আবেদন চলছে। ১৭ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ১১ আগস্ট অনলাইনে এই কার্যক্রম শুরু হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির কার্যক্রমে যেসব আবেদনকারী মেধাতালিকায় স্থান পাননি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তী সময় ভর্তি বাতিল করেছেন, গত ৯ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে যাঁরা দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট কলেজে তা নিশ্চায়ন করা হয়েছে, সেসব আবেদনকারীকে মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চায়ন করা হয়নি, সেসব আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না।
Visit asg-reflektory.pl for more information.
এসএসসিতে শহর–মফস্সলের ফলাফলে এত ফারাক কেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা কীএখানে উল্লেখ্য যে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাঁকে অবশ্যই ১৩ আগস্টের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus (Honours Professional)/Important Notice অপশন থেকে জানা যাবে।
বিস্তারিত দেখুন এখানে...
ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স, কোর্স ফি ৩২ হাজার, ভর্তিতে যা যা করতে হবেডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা