বাবা হারানোর শোক কাটিয়ে চার দিন পরই মাঠে নামলেন মেসি

· Prothom Alo

বাবা হোর্হে মেসিকে হারানোর শোক কাটিয়ে চার দিন পরই মাঠে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার আবেগঘন প্রত্যাবর্তনও ইন্টার মায়ামির লিগস কাপ থেকে বিদায় ঠেকাতে পারল না। মেক্সিকোর ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে গেছে মায়ামি।

Visit casino-promo.biz for more information.

বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনায় যাওয়া মেসি মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন। রোববার তিনি ৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নেন। হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, দীর্ঘদিন ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে একটি হৃদয়স্পর্শী বার্তা দেন ৩৯ বছর বয়সী মেসি। সেখানে বাবাকে হারানোর শোকের পাশাপাশি ফুটবল চালিয়ে যাওয়া নিয়েও নিজের অনিশ্চয়তার কথা জানান আর্জেন্টিনা অধিনায়ক।

মেসি লেখেন, ‘তোমাকে ছাড়া কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, সেটাও জানি না। আমি শুধু ফুটবলই খেলেছি, আর এখন দীর্ঘদিন আর খেলতে চাই কি না, তা নিয়েও আমার সংশয় রয়েছে।’

বিরতির পর মাঠে নামেন মেসি

এরপরও লিগস কাপে বাঁচা-মরার ম্যাচে দলের প্রয়োজনের সময়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন মেসি। তবে শুরু থেকে তিনি ছিলেন না, লিওনের বিপক্ষে মেসি মাঠে নামেন বিরতির পর।

ম্যাচের প্রথম গোলও দিয়েছিল মেসির দলই। ৪২ মিনিটে গোল করে প্রথমার্ধে মায়ামিকে এগিয়ে দেন ড্যানিয়েল পিন্টার। বিরতির পর অবশ্য দ্রুতই ম্যাচে ফেরে লিওন।

৫০ মিনিটে গোল করে ১-১ করেন কলম্বিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল আরসিলা। তিন মিনিট পর আবার এগিয়ে যায় মায়ামি। কর্নার থেকে পাওয়া বল বাঁ পায়ে ওপরের বাঁ কোণে পাঠিয়ে ২-১ করেন ইয়ানিক ব্রাইট।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই সমতায় ফেরে লিওন। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে ২-২ করেন হুয়ান দোমিঙ্গেস। এরপর লিড নেওয়ার বেশ কয়েকটি সুযোগ পায় লিওন।

বাবাকে মেসি—‘আর একটু অপেক্ষা করতে পারলে না?’

তবে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে আবারও জ্বলে ওঠেন আরসিলা। তার গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিওন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করেছিলেন রেফারি। পরে ভিএআরে সিদ্ধান্তে বদলে আসে।

গোল পাননি মেসি

গ্রুপ পর্বের আগের ম্যাচে মেসিকে ছাড়া মন্টেরেরির কাছে হেরেছিল মায়ামি। ফলে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ আশা ধরে রাখতে লিওনের বিপক্ষে জয় ছিল অপরিহার্য।  তবে শেষ পর্যন্ত হারের ফলে ২০২৩ সালে টুর্নামেন্টের পরিধি বাড়ার পর প্রথমবারের মতো লিগস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালে দলটি লিগস কাপের শিরোপা জিতেছিল। ২০২৫ সালেও ফাইনালে উঠেছিল মায়ামি। তবে সেই ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।

আবারও কি হচ্ছে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি

Read full story at source