ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আবার ‘সমকামিতার’ অভিযোগ, দুই শিক্ষার্থীর সিট বাতিল

· Prothom Alo

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তাঁদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছি।’

Visit amunra.help for more information.

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ গতকাল রাতে বিষয়টি জানিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাঁদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাবির শহীদুল্লাহ হলে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, এজিএসের সিট বাতিল

যোগাযোগ করা হলে অভিযোগ ওঠা এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে ‘ট্রমার’ মধ্যে আছেন। এ বিষয়ে কথা বলতে তিনি ইচ্ছুক নন।

অভিযোগ ওঠা আরেক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তিনি কোনো সাড়া দেননি।

এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাঁকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে

এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে থাকা তাঁর দুই অতিথির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। এ ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়।

‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্ত: শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদলের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

Read full story at source