চমক নিয়ে ফিরছে সেই বেবি শার্ক বয়

· Prothom Alo

ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’। এই ভিডিওতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল পার্ক গন-রুংকে।

বিশ্বজুড়ে ‘বেবি শার্ক বয়’ নামে পরিচিত পার্ক। এবার কে-পপ অঙ্গনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ১৭ বছর বয়সী পার্ক। ২০ আগস্ট তার প্রথম একক গান প্রকাশিত হবে। এ তথ্য জানিয়েছে বেবি শার্কের নির্মাতা প্রতিষ্ঠান দ্য পিঙ্কফং কোম্পানি।

Visit tr-sport.bond for more information.

সোমবার প্রতিষ্ঠানটি জানায়, ‘বেবি শার্ক বয়’ তার প্রথম ডিজিটাল একক গান ‘ওয়েভ’ প্রকাশ করবে। গানটি কোরীয় ভাষায় গাওয়া। এর কথা নিজেই লিখেছে পার্ক। গানটিতে পার্কের কণ্ঠ দিয়েছেন কে-পপ ব্যান্ড মনস্টা এক্সের সদস্য জুহনি।

২০১৬ সালে ‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওতে প্রথম দেখা যায় পার্ককে। ভিডিওটি এখন পর্যন্ত ১৭ দশমিক ২ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। টানা ৬৯ মাস এটি ইউটিউবের সবচেয়ে বেশি দেখা ভিডিও ছিল।

বরুণের ‘বেবি জন’-এ দেখা যাবে এই খানকে

গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে গত বছর কয়েকটি ছোট ভিডিও প্রকাশ করা হয়। সেসব ভিডিওতেও দেখা যায় পার্ককে। ভিডিওগুলো মোট ২ কোটি ২০ লাখের বেশিবার দেখা হয়েছে।

এক বিবৃতিতে পার্ক বলে, ‘ছোটবেলায় যে ভিডিওতে আমি ছিলাম, মানুষ এখনো সেটি মনে রেখেছে। এ জন্য আমি সব সময় কৃতজ্ঞ। ১০ বছর আগে আমি বেবি শার্কের পাশে নাচতাম। এখন আমি নিজের কণ্ঠ ও নিজের লেখা একটি গল্প প্রকাশ করছি। যাঁরা এত দিন আমাকে মনে রেখেছেন, তাঁদের সঙ্গে নতুন কিছু শুরু করতে পেরে আমি আনন্দিত। এখান থেকে আমি কীভাবে বেড়ে উঠছি, সেটাও দেখাতে চাই।’

প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি বলেন, ‘বেবি শার্কের সঙ্গে বেড়ে উঠেছে বেবি শার্ক বয়। সারা বিশ্বের ভক্তদের সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। এটি শুধু সেই ছেলেটিকে ফিরিয়ে আনার বিষয় নয়; বরং সে এবার নিজের গল্প নিজেই বলতে চায়।’
দ্য পিঙ্কফং কোম্পানি এবার ‘বেবি শার্ক’কে শিশুদের বিনোদনের বাইরেও নিয়ে যেতে চাইছে। এর অংশ হিসেবে কে-পপের বাজারে প্রবেশের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এটি প্রচলিত অর্থে কোনো কে-পপ শিল্পীর আত্মপ্রকাশ নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি একবারের একটি প্রকল্প। গান প্রকাশের পর পার্কের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে

Read full story at source